
Asian Games 2026: ভারতের মহিলা কাবাডি দল ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনার পদক জিতেছে। এই দুর্দান্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি স্কোয়াশ ও শ্যুটিংয়ে পদকজয়ীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি (Asian Games 2026)। মহিলা কাবাডি দলকে রাষ্ট্রপতির অভিনন্দন। ভারতের মহিলা কাবাডি দল ২০২৬ সালের এশিয়ান গেমসে নিজেদের খেতাব ধরে রেখেছে। ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্দান্ত জয়ের পর এক্স (X) হ্যান্ডেলে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। হাড্ডাহাড্ডি ফাইনালে দলের শান্ত থাকার প্রশংসাও করেছেন তিনি।
রাষ্ট্রপতির অফিশিয়াল হ্যান্ডেল থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, "দারুণভাবে খেতাব ধরে রাখার জন্য আমাদের মহিলা কাবাডি দলকে অনেক অনেক অভিনন্দন! হাড্ডাহাড্ডি ফাইনালে তোমরা সব বাধা পেরিয়ে গেছ এবং ভারতের জন্য সোনা ধরে রাখতে চাপের মুখেও অবিচল থেকেছ। এই কষ্টার্জিত জয় চ্যাম্পিয়নদের সাহস, শান্ত থাকা ও সংকল্পের প্রমাণ দেয়।" অন্যদিকে, ভারতের জোশনা চিনাপ্পা এবং ভেলাবন সেন্থিলকুমার এশিয়ান গেমস ২০২৬-এ স্কোয়াশ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন। রাষ্ট্রপতি এই জুটিকেও অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, "এশিয়ান গেমস ২০২৬-এ স্কোয়াশ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতার জন্য জোশনা চিনাপ্পা এবং ভেলাবন সেন্থিলকুমারকে আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের এই জুটি ভারতীয় স্কোয়াশের শক্তি ও স্পিরিটকে তুলে ধরেছে।" তিলোত্তমা সেন, বিদর্সা বিনোদ কোচুলুমকাল এবং আশি চোকসি মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (3P) দলগত ইভেন্টে রুপোর পদক জিতেছেন। তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন মুর্মু।
রাষ্ট্রপতির অফিশিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, “এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে রুপো জেতার জন্য তিলোত্তমা সেন, বিদর্সা বিনোদ কোচুলুমকাল এবং আশি চোকসিকে অনেক অভিনন্দন। তোমাদের এই সাফল্য টিমওয়ার্কের শক্তি প্রমাণ করে। এই সাফল্য তোমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক।” ভারতের মহিলা কাবাডি দল ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রেখেছে। অন্যদিকে, জোশনা চিনাপ্পা-ভেলাবন সেন্থিলকুমার জুটি স্কোয়াশ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আর তিলোত্তমা, বিদর্সা এবং আশি মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে রুপো জিতেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।