Asian Games 2026: জাপানকে ২-০ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল

Published : Sep 26, 2026, 04:59 PM IST
Asian Games 2026: জাপানকে ২-০ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল

সংক্ষিপ্ত

Asian Games 2026: এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের হকিতে জাপানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন ভারত। অভিষেক এবং হরমনপ্রীত সিংয়ের গোলে টানা চতুর্থ জয় তুলে নিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে এখনও অপরাজিত তারা।

Asian Games 2026: এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের দাপট রীতিমতো অব্যাহত রয়েছে। শনিবার, পুল এ-র ম্যাচে জাপানকে ২-০ গোলে হারিয়ে দিয়ে গতবারের চ্যাম্পিয়নরা পুরুষদের হকির সেমিফাইনালে নিজেদের জায়গা কার্যত, পাকা করে ফেলেছে (Asian Games 2026)। এটি এই টুর্নামেন্টে তাদের টানা চতুর্থ জয়। অভিষেক এবং হরমনপ্রীত সিং এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন। গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচ হতে পারে বলে এটিকে মনে করা হচ্ছিল। ম্যাচে কয়েকবার বিপদের মুখে পড়লেও, গতবারের চ্যাম্পিয়নরা মাথা ঠান্ডা রেখে পুরো খেলাটাই নিজেদের নিয়ন্ত্রণে রাখে। শেষ পর্যন্ত তারা অনায়াসেই জয় তুলে নেয়।

জাপানকে ২-০ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল

এক্স (X) হ্যান্ডেলে হকি ইন্ডিয়া লিখেছে, “জাপানকে ২-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল! আরও একটা জয়ের মুহূর্ত, সেলিব্রেশন আর টানটান উত্তেজনার সাক্ষী থাকুন। জাপানকে ২-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল! আরও একটা জয়ের মুহূর্ত, সেলিব্রেশন আর টানটান উত্তেজনার সাক্ষী থাকুন।"

পুল পর্বে দাপুটে পারফরম্যান্স

টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতীয় দলকে কেউ হারাতে পারেনি। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়ে তারা অভিযান শুরু করেছিল। এরপর ভারতীয় দল শ্রীলঙ্কাকে ১৬-১ এবং দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে হারায়। আর এবার জাপানকে ২-০ গোলে হারিয়ে তারা পুল পর্বে নিজেদের ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখল।

সেমিফাইনালের টিকিট পাকা

চারটে ম্যাচের চারটেতেই জিতে গতবারের চ্যাম্পিয়নরা সেমিফাইনালের টিকিট আগেই পাকা করে ফেলেছে। এবার নকআউট পর্বেও তারা এই জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। পয়েন্ট টেবিলের হিসেবে বড় কোনও রদবদল না হলে, সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: 'কাজ এখনও শেষ হয়নি,' ফের বিশ্বকাপে খেলতে চান রোহিত শর্মা
Virat Kohli Retirement Date: বিরাট কোহলির অবসর কবে? ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে বিরাট বার্তা কিং কোহলির