
Asian Games 2026: টেকবলে ভারতের হতাশাজনক শুরু। এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের টেকবল অভিযান একদমই ভালো হলো না। ডেক্লান গঞ্জালভেস এবং মহম্মদ বেগ পুরুষদের ডাবলসের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন (Asian Games 2026)। তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নও এর ফলে শেষ হয়ে গেল। টেকবল খেলাটা আসলে ফুটবল আর টেবিল টেনিসের একটা দারুণ মিশ্রণ। এই খেলা বাঁকানো টেবিলের ওপর হয়। খেলোয়াড়রা হাত আর বাহু ছাড়া শরীরের যেকোনও অংশ দিয়ে বল মারতে পারেন। এই গেম সিঙ্গলস এবং ডাবলস—দুভাবেই খেলা যায়। রিপোর্ট অনুযায়ী, ডেক্লান-মহম্মদ জুটি নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার জুনসুক লি এবং তাইবিন লি-র কাছে পাত্তাই পাননি। তারা প্রথম গেমে ৪-১২ এবং দ্বিতীয় গেমে ৭-১২ ব্যবধানে হারেন। ভারতীয় জুটি ০-২ ব্যবধানে ম্যাচ হেরে গ্রুপ বি-র একেবারে তলানিতে শেষ করেছে।
তারা এর আগে ভিয়েতনামের ট্রুং গিয়াং বা এবং আন খোয়া লি জুটির বিরুদ্ধেও হেরে যান। ম্যাচের ফল ছিল ১০-১২, ৮-১২। তবে তাঁরা প্রথম গেমে একটা সময় ভিয়েতনামের সঙ্গে ১০-১০ পয়েন্টে সমতা ফেরান। ডেক্লানের এশিয়ান গেমস অভিযান এই হারের ফলে, এখানেই শেষ। তবে মহম্মদ আবার মিক্সড ডাবলস ইভেন্টে নামবেন। গঞ্জালভেস এবং বেগ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী। তাঁরা ২০২৪ সালে ভিয়েতনামে আয়োজিত টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন। সেটাই ছিল টেকবলে ভারতের প্রথম পদক।
ভারত ২০২৩ সালের হাংঝাউ এশিয়ান গেমসে মোট ১০৭টি পদক জিতেছিল। তার মধ্যে ছিল ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। ভারত এবার সেই রেকর্ড ভেঙে আরও ভালো ফল করার লক্ষ্য নিয়ে নেমেছে। মহম্মদ আনাস ইমরান বেগ (পুরুষদের ডাবলস, মিক্সড ডাবলস) - ডেক্লান মার্শাল গঞ্জালভেস (পুরুষদের ডাবলস) - কুইন্সি ডি'সুজা (মহিলাদের সিঙ্গলস, মিক্সড ডাবলস)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।