
Asian Games 2026: চলতি এশিয়ান গেমসের অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে ঐতিহাসিক সোনা জয় ভারতের। মহিলাদের ৪x৪০০ মিটার রিলে রেসে সোনা জিতল ভারতীয় মহিলা দল। ভারতকে রিলেতে এই ঐতিহাসিক সোনা এনে দিলেন- কিরণ পোহাল, এম আর পোহাণা প্রাচী, বিথিলা রামরাজ। এই ইভেন্টে পদক জয়ের আশা ছিল, কিন্তু এভাবে সোনা চলে আসবে তা অনেকের ভাবনার বাইরে ছিল। চলতি এশিয়াডে ভারতের এটি ষষ্ঠ সোনার পদক।কিরণ, পুভাম্মা মাচেত্তিরা, প্রাচী এবং ভিত্যা রামরাজকে নিয়ে গড়া ভারতীয় দল দৌড় শেষ করে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে।
আইচি-নাগোয়া গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা এল ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম 4x400 মিটার রেলে রেসে সোনা জিতল ভারত। উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়ান গেমসে এই ইভেন্টটি অন্তর্ভুক্ত হওয়ার পর মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে এটাই ভারতের প্রথম সোনা। ফলে এই জয় ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে বিশেষ জায়গা করে নিল।এর আগে এদিন মহিলাদের ট্র্যাপ ঐতিহাসিক সোনা জেতেন নীরু ধান্দা।
দেখুন সোনার মেয়েদের
GOLD FOR INDIA! 🥇🇮🇳
Kiran, Machettira Poovamma, Prachi and Vithya Ramraj stormed to gold in the women’s 4x400m relay, clocking 3:29.69 to win India’s first track gold at #AichiNagoya2026! 🔥#AsianGames pic.twitter.com/SzoglGH3p7— Olympic Khel ™ (@OlympicKhel) September 29, 2026
দেখুন কীভাবে এল সোনা
GOLDEN RELAY FOR BHARAT!
Congratulations to the Indian Women’s 4x400m Relay Team on winning the Gold Medal at the #AsianGames2026.
Speed, strength and teamwork at its finest!#Cheer4Bharat pic.twitter.com/X759tsKuIK— Kiren Rijiju (@KirenRijiju) September 29, 2026
মহিলাদের হাইজাম্পে ব্রোঞ্জ জিতলেন পূজা সিং। পুরুষদের ৪x৪০০ মিটার রিলে রেসে ব্রোঞ্জ জিতল ভারতীয় দল। জাতীয় রেকর্ড গড়ে ৪x১০০ মিটার মিক্সড রিলে রেসে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ দল। ৪x১০০ মিটার মিক্সড রিলে রেসে জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় দল। চলতি গেমসে তাঁর তৃতীয় পদক জিতে নজির গড়লেন ভারতের অ্যাথলিট গুলবীর সিং। এদিন ৫ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন গুলবীর। এর আগে দেড় হাজার মিটার ও ১০ হাজার মিটারে রুপো জেতেন তিনি।
অন্যদিকে, চলতি এশিয়ান গেমসে বক্সিংয়ে ভারতের দাপট অব্যাহত। মহিলাদের ৬৫ কেজি বিভাগে চিনের লি শু-কে ৫-০ হারিয়ে ফাইনালে পৌঁছলেন পারভিন হুডা (Parveen Hooda)। এরপর পুরুষদের ৮০ কেজি বিভাগে উজবেকিস্তানের ফাজলিদ্দিন এরকিনবোয়েভকে ৪-১ হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন অঙ্কুশ পাংহাল (Ankush Panghal)। ফলে দু’জনেরই পদক নিশ্চিত হয়ে গেল। এরই মধ্যে বক্সিংয়ে পুরুষদের +৯০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন নরেন্দর বেরওয়াল (Narender Berwal)। এই বক্সার সেমি-ফাইনালে কাজাকস্তানের আইরেল ওরালবের কাছে ০-৫ হেরে গেলেও, ব্রোঞ্জ পেলেন। পরপর দু'বার এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলেন নরেন্দর।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ শুটিং ইভেন্টে সোনা জিতলেন নীরু ধান্দা (Neeru Dhanda)। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সকালে সোনা জিতলেন নীরু। তাঁর আত্মীয় লক্ষয় শেরগাঁও (Lakshay Sheoran) ২০১৮ সালের এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। তাঁকে দেখেই শুটিং শুরু করেন নীরু। তিনি আইচি-নাগোয়ায় (Aichi-Nagoya) ইতিহাস গড়লেন। ঝিন্দের (Jind) ২৬ বছর বয়সি এই শুটার মঙ্গলবার বৃষ্টিভেজা নাগোয়ায় অসামান্য মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। ছয়টি সিরিজ মিলিয়ে ২৮ স্কোর করে এশিয়ান গেমসে দেশের হয়ে শুটিংয়ে আরও একটি সোনা এনে দিলেন তিনি।