Asian Games 2026: এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেলেন বক্সার প্রিয়া, আর্চারিতে জোড়া সোনা ভারতের

Published : Sep 30, 2026, 12:05 PM IST
Asian Games 2026: এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেলেন বক্সার প্রিয়া, আর্চারিতে জোড়া সোনা ভারতের

সংক্ষিপ্ত

Asian Games 2026: এশিয়ান গেমস ২০২৬-এ ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয় বক্সার প্রিয়া ঘাংঘাস। অন্যদিকে, আর্চারিতে মহিলাদের কম্পাউন্ড দল এবং মিক্সড কম্পাউন্ড দল ফাইনালে বাজিমাত করে ভারতকে দুটি সোনা এনে দিয়েছে। সবমিলিয়ে, ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৫৫।

Asian Games 2026: ভারতীয় বক্সার প্রিয়া ঘাংঘাস বুধবার আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতলেন। কমনওয়েলথ গেমস ২০২৬-এর এই সোনাজয়ী মহিলাদের ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে চিনের ইয়াং চেংইউয়ের কাছে হেরে যান (Asian Games 2026)। তার ফলে, এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫৫। ভারত এখনও পর্যন্ত ৮টি সোনা, ২১টি রুপো এবং ২৬টি ব্রোঞ্জ জিতেছে।

প্রিয়া ঘাংঘাসের সেমিফাইনালের লড়াই

রিপোর্ট অনুযায়ী, ইয়াং প্রথম রাউন্ডের শুরুতেই বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন। প্রিয়াও পালটা বেশ কিছু পাঞ্চ মারেন। প্রিয়াকে রাউন্ডের মাঝামাঝি সময়ে অনেক বেশি ছন্দে দেখা যায় এবং তাঁর কম্বিনেশন পাঞ্চগুলো বিপক্ষকে বেশ চাপে ফেলেছিল। কিন্তু ইয়াং প্রথম রাউন্ডের শেষে একটি জোরালো পাঞ্চ মারেন এবং বিচারকরা ৩-২ ব্যবধানে চিনা বক্সারের পক্ষেই রায় দেন। চিনা বক্সার দ্বিতীয় রাউন্ড শুরু হতেই একের পর এক পাঞ্চ মারতে থাকেন। প্রিয়াও পালটা জবাব দেওয়ার চেষ্টা করেন। তবে ইয়াং এই রাউন্ডেও ৪-১ ব্যবধানে জিতে নেন।প্রিয়া শেষ রাউন্ডে সেভাবে পাঞ্চ মারতেই পারছিলেন না। অন্যদিকে ইয়াং নিজের ডিফেন্স দারুণভাবে ধরে রাখেন। চিনা বক্সার এই রাউন্ডটিও ৪-১ ব্যবধানে জিতে নেন এবং ভারতীয় বক্সারকে ব্রোঞ্জ নিয়েই রিং ছাড়তে হয়।

আর্চারিতে ভারতের সোনা জয়

জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি এবং পৃথিকা প্রদীপের ত্রয়ী দিনের শুরুতেই মহিলাদের কম্পাউন্ড আর্চারি দলগত ইভেন্টের ফাইনালে চিনকে হারিয়ে ভারতকে দুর্দান্ত একটি সোনা এনে দেন। ভারতীয় আর্চাররা চিনের বিরুদ্ধে ফাইনালে ২৩৮-২৩৪ ব্যবধানে জয় পান। ভারত প্রথম রোটেশন থেকেই নিজেদের লিড ধরে রেখেছিল। এই জয়ের ফলে জ্যোতি তাঁর এশিয়ান গেমসের কেরিয়ারে চতুর্থ সোনা জিতলেন এবং চিকিথা ও পৃথিকার এটি প্রথম এশিয়াড সোনা। পাশাপাশি চিকিথা তানিপার্থি এবং সাহিল যাদব বুধবার এশিয়ান গেমস ২০২৬-এর কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টেও সোনা জিতেছেন। তাঁরা এক রুদ্ধশ্বাস শুট-অফে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেন। ভারত এই সোনা জয়ের ফলে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন করল। টানটান ফাইনালে স্কোর টাই হওয়ার পর ম্যাচ শুট-অফে গড়ায়। সেখানে ভারতীয় জুটি স্নায়ুর চাপ ধরে রেখে শেষ হাসি হাসে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: বিশ্বরেকর্ড গড়ে চিনকে পরাস্ত করে তিরন্দাজিতে সোনা ভারতের মেয়েদের, দেশের ঝুলিতে সপ্তম স্বর্ণপদক
Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে পদকজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কী বললেন?