Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে পদকজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কী বললেন?

Published : Sep 29, 2026, 11:37 PM IST
Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে পদকজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কী বললেন?

সংক্ষিপ্ত

Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জিতেছেন মনীষা কীর, নীরু ধান্দা এবং আশিমা আহলাওয়াত। অন্যদিকে, মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতেছেন কিরণ পহাল, মাচেত্তিরা পুভাম্মা, প্রাচী চৌধুরী এবং বিদ্যা রামরাজের। তাদের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর, শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Asian Games 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জয়ী মনীষা কীর, নীরু ধান্দা এবং আশিমা আহলাওয়াতকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের দুর্দান্ত ফোকাস আর টিমওয়ার্কের প্রশংসা করেছেন তিনি (Asian Games 2026)। নীরু ধান্দা, আশিমা আহলাওয়াত এবং মনীষা কীর মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে ৩২৮ স্কোর করে রুপো জিতেছেন। অন্যদিকে, চিন ৩৪৬ স্কোর করে সোনা এবং কুয়েত ৩২৫ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে। টিম ইভেন্টে ভারতের হয়ে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন নীরু। ১২৫-এর মধ্যে তাঁর স্কোর ছিল ১১৮।

এশিয়ান গেমসের মঞ্চে পদকজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পিএমও-র একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জেতার জন্য মনীষা কীর, নীরু এবং আশিমা আহলাওয়াতকে অনেক অভিনন্দন। আপনাদের নিখুঁত লক্ষ্য, ফোকাস আর টিমওয়ার্ক সত্যিই প্রশংসার যোগ্য। আশা করি পুরো দল এভাবেই ভালো খেলবে আর ভারতের জন্য আরও সম্মান বয়ে আনবে।” এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছেন নীরু ধান্দা। তাঁর এই ঐতিহাসিক সাফল্যেরও দারুণ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। নীরুর নিখুঁত লক্ষ্য আর শান্ত মেজাজের কথা উল্লেখ করে মোদী বলেন, এই জয় আগামী দিনে তরুণ শুটারদের আরও অনুপ্রাণিত করবে।

কী বললেন?

অন্যদিকে, আইচি-নাগোয়ায় চলতি ২০২৬ এশিয়ান গেমসের মঞ্চে মঙ্গলবার, মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতেছেন ভারতের মেয়েরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্দান্ত সাফল্যের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই জয়কে বর্ণনা করে বলেছেন, “টিমওয়ার্ক কী করতে পারে, এটা তারই একটা দারুণ উদাহরণ।” এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “এশিয়ান গেমসে মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কিরণ পহাল, পুভাম্মা এমআর, প্রাচী এবং বিদ্যা রামরাজকে অনেক অভিনন্দন। তাঁদের গতি আর জেদই ভারতকে পোডিয়ামের শীর্ষে পৌঁছে দিয়েছে। ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। টিমওয়ার্কের জোরে যে কত বড় সাফল্য পাওয়া যায়, এটা তারই একটা দারুণ উদাহরণ! আগামী দিনের জন্য অ্যাথলিটদের অনেক শুভেচ্ছা।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IFA Shield 2026: আইএফএ শিল্ডে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান, খেলা শেষ ১-১ গোলে
Asian Games 2026: ফের পদক ভারতের ঝুলিতে, এশিয়ান গেমসে হাই জাম্পে ব্রোঞ্জ জিতলেন পূজা