Asian Games 2026: ইরানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ফের কবাডিতে সোনা ভারতের

Published : Sep 26, 2026, 04:57 PM IST
Men's Kabaddi Team Asian Games 2026

সংক্ষিপ্ত

Kabaddi News: প্রত্যাশামতোই এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) মহিলা ও পুরুষদের কবাডিতে সোনা জিতল ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে কবাডিতে ভারতের আধিপত্য অব্যাহত। এবার মহিলা ও পুরুষ, দুই বিভাগের ফাইনালেই ইরানকে হারিয়ে সোনা জিতল ভারত।

DID YOU KNOW ?
জোড়া সোনা ভারতের
এবারের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের কবাডি ফাইনালে ইরানকে হারিয়ে সোনা জিতেছে ভারত।

Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে কবাডিতে (Kabaddi) জোড়া সোনা জিতল ভারত। শনিবার পুরুষ ও মহিলা, দুই বিভাগেরই ফাইনালে ইরানকে (Iran) হারিয়ে খেতাব ধরে রাখল ভারত। এদিন মহিলাদের কবাডির ফাইনালে ইরানের বিরুদ্ধে ৩৭-৩৪ ফলে জয় পায় ভারতীয় দল। এরপর পুরুষদের বিভাগের ফাইনালে ইরানের বিরুদ্ধে ৪০-৩৪ জয় পেল ভারতীয় দল। পুরুষদের ফাইনালের শুরু থেকেই টানটান উত্তেজক লড়াই দেখা যাচ্ছিল। একসময় দুই দলের স্কোর ছিল ২০-২০। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারতীয় দল। শেষ পর্যন্ত ছয় পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে ফের সোনা জিতে নেয় ভারত।

কবাডিতে সফলতম দল ভারত

এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে নবমবার সোনা জিতল ভারত। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসের আগে টানা সাতবার পুরুষদের কবাডিতে সোনা জিতেছিল ভারত। কিন্তু ২০১৮ সালে সেই আধিপত্যে ছেদ পড়ে। সেবার চ্যাম্পিয়ন হয় ইরান। তবে ২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে ফের সোনা জেতে ভারত। এবারও ধারাবাহিকতা বজায় রেখে সোনা জিতল ভারতের পুরুষ কবাডি দল।

জোড়া সোনা ভারতের

শনিবার এশিয়ান গেমসে মহিলাদের কবাডির ফাইনালে ইরানের বিরুদ্ধে লড়াই করে জয় পেতে হয় ভারতীয় দলকে। প্রথমার্ধে ২২-১৬ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইরান। ১৮-১৫ ব্যবধানে এগিয়েও যায় তারা। কিন্তু প্রথমার্ধে তৈরি করা ভারতের ছয় পয়েন্টের লিড শেষপর্যন্ত জয়ের পথ পরিষ্কার করে দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় নিশ্চিত করে ভারতীয় মেয়েরা। মহিলাদের কবাডিতে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমস ছাড়া প্রতিটি সংস্করণেই সোনা জিতেছে ভারত। একমাত্র ২০১৮ সালে ফাইনালে ইরানের কাছে হেরে রুপো পেয়েছিল ভারত। এবার সেই ইরানকেই হারিয়ে ফের সোনা জিতল ভারত। জোড়া সোনা জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয় খেলোয়াড়েরা। মাঠে বিজয়োল্লাসের পাশাপাশি সারা দলকে নিয়ে অ্যারেনায় বিজয় পরিক্রমা করেন তাঁরা। এরপর সমস্বরে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গেয়ে উদযাপন করেন ঐতিহাসিক সাফল্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯
এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে ৯ বার সোনা জয় ভারতের।
এশিয়ান গেমসে পুরুষদের কবাডি যুক্ত হওয়ার পর ১০ বারের মধ্যে ৯ বারই সোনা জিতেছে ভারত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: 'কাজ এখনও শেষ হয়নি,' ফের বিশ্বকাপে খেলতে চান রোহিত শর্মা
Virat Kohli Retirement Date: বিরাট কোহলির অবসর কবে? ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে বিরাট বার্তা কিং কোহলির