Asian Games 2026: এশিয়াডে সোনা, লালরেমসিয়ামি, লালথান্টলুয়াঙ্গিকে ২৫ লক্ষ টাকা করে পুরস্কার

Published : Oct 03, 2026, 03:47 PM ISTUpdated : Oct 03, 2026, 03:53 PM IST
Women's Hockey Team Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 Women's Hockey: ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জিতেছে ভারতীয় দল। একইসঙ্গে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। মহিলা হকি দলের এই সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ। সোনাজয়ী খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

DID YOU KNOW ?
ফের অলিম্পিক্সে হকি দল
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে না পারলেও, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা হকি দল।

Indian Women's Hockey Team: আইচি-নাগোয়া এশিয়ান গেমসে (Aichi-Nagoya Asian Games 2026) সোনাজয়ী ভারতের মহিলা হকি দলের দুই সদস্য লালরেমসিয়ামি হামারজোতে (Lalremsiami Hmarzote) ও লালথান্টলুয়াঙ্গিকে (Lalthantluangi) ২৫ লক্ষ টাকা করে পুরস্কার দিচ্ছে মিজোরাম সরকার (Mizoram Government)। ভারতের সিনিয়র মহিলা হকি দলের হয়ে ২০০-তম ম্যাচে চিনের (China) বিরুদ্ধে একমাত্র গোল করে ভারতীয় দলকে সোনা জেতান লালরেমসিয়ামি। তাঁর গোলেই ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারতীয় দল। ১৯৮২ সালের পর ফের এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। মিজোরামের দুই খেলোয়াড় এই সাফল্যে অবদান রাখলেন। এই কারণে মিজোরামে বাড়তি আনন্দ।

মিজোরামের খেলোয়াড়দের প্রশংসায় মুখ্যমন্ত্রী

লালরেমসিয়ামি ও লালথান্টলুয়াঙ্গির প্রশংসা করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা (Mizoram Chief Minister Lalduhoma)। তিনি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে অর্জুন পুরস্কারপ্রাপ্ত লালরেমসিয়ামির অবদানের প্রশংসা করেন মিজোরামের মুখ্যমন্ত্রী। এশিয়ান গেমসে সোনা জেতার সুবাদে সরাসরি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। ফলে এই সাফল্যে ক্রীড়ামহলে জোড়া আনন্দ। শুক্রবার সোনা জয়ের পরেই হকি ইন্ডিয়ার (Hockey India) পক্ষ থেকে ভারতের মহিলা হকি দলের সব খেলোয়াড়ের জন্য ১১ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাপোর্ট স্টাফদের জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ভারতীয় দলকে অভিনন্দন যোগীর

এশিয়ান গেমসে সোনা জয়ের জন্য ভারতের মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও (Sikkim Chief Minister Prem Singh Tamang) ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে সাফল্য পাওয়ার পর এবার অলিম্পিক্সেও ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছে মহিলা হকি দল। সারা দেশের আশা, লস অ্যাঞ্জেলেসেও লড়াই করে পদক নিয়ে দেশে ফিরবেন লালরেমসিয়ামিরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৮২
১৯৮২ সালের পর প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতল মহিলা দল।
১৯৮২ সালের পর প্রথমবার এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারতীয় দল। এই সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, সোনা জিতল টিম ইন্ডিয়া
Asian Games Golf: এশিয়ান গেমসে প্রণবীর ঐতিহাসিক সোনা জয়, প্রশংসায় ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব