IND vs PAK Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, সোনা জিতল টিম ইন্ডিয়া

Published : Oct 03, 2026, 01:38 PM ISTUpdated : Oct 03, 2026, 01:49 PM IST
IND vs PAK Asian Games 2026

সংক্ষিপ্ত

IND vs PAK Asian Games 2026: পাক দলকে উড়িয়ে জয় হাসিল করল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গে সোনার পদক জিতলেন শ্রেয়স আইয়াররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন দলের ওপেনার অভিষেক শর্মা। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে।

IND vs PAK Asian Games 2026: এশিয়ান গেমস ২০২৬-এর মঞ্চে শনিবার, পুরুষদের ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান। নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে এই গোল্ড মেডেল নির্ণায়ক ম্যাচটি অনুষ্ঠিত হয় (IND vs PAK Asian Games 2026)। সেই ম্যাচেই কার্যত, পাক দলকে উড়িয়ে দিয়ে ১৯ রানে জয় হাসিল করল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গে সোনার পদক জিতলেন শ্রেয়স আইয়াররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন দলের ওপেনার অভিষেক শর্মা। তিনি খেলেন ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস। অভিষেকের ইনিংসে ছিল ৩টি চার এবং ৭টি ছয়। স্ট্রাইক রেট ২১৭.৮৬ (india vs pakistan live match)।

এশিয়ান গেমসের মঞ্চেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

অপরদিকে, বৈভব সূর্যবংশী করেন ১৫ রান এবং দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ঝুলিতে ২১ রান, ঈশান কিষাণ করেন ২০ রান এবং শিবম দুবে ২৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। অক্ষর প্যাটেল ১ রানে অপরাজিত থাকেন। তবে শেষদিকে নেমে ঝোড়ো ব্যাটিং করেন তিলক ভার্মা। তাঁর সংগ্রহে ২২ বলে ৫১ রান। তিলকের ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ২৩১.৮২। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে পাক দল।

আরও পড়ুন - Brazil in Kolkata: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা! যুবভারতীতে ব্রাজিল এবং দুর্গাপুজোর আগে ফুটবল উৎসব, টিকিট কাটবেন কীভাবে?

দলের ওপেনার তথা অধিনায়ক সাহিবজাদা ফারহান প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১০ রানে। পাশাপাশি উইকেটকিপার-ব্যাটার উসমান খানের ঝুলিতে মাত্র ৩ রান। অন্যদিকে, আরেক পাক ওপেনার মাজ সাদাকাতও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর সংগ্রহে মাত্র ২৩ রান। তবে হাসান নওয়াজ কিছুটা লড়াই করেন। তিনি ৯৬ রান করে আউট হন। এছাড়া সাইম আইয়ুব ২৯ রান এবং আবদুল সামাদ ৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। সাদ মাসুদ ১২ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। 

ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে। আর এই জয়ের সুবাদেই এশিয়ান গেমসের মঞ্চে সোনা জিতল ভারতীয় ক্রিকেট দল।

দুই দলের প্রথম একাদশ 

ভারতঃ বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা

আরও পড়ুন - Brazil in Kolkata: কলকাতার আপ্যায়ন এবং অভ্যর্থনা দেখে আপ্লুত আনসেলোত্তি, জড়িয়ে ধরলেন খালিদকে! যুবভারতীতে অনুশীলন ব্রাজিলের

পাকিস্তানঃ সাহিবজাদা ফারহান (অধিনায়ক), মাজ সাদাকাত, উসমান খান (উইকেটকিপার-ব্যাটার), সাইম আইয়ুব, হাসান নওয়াজ, আবদুল সামাদ, আরাফাত মিনহাস, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, আবরার আহমেদ, সুফিয়ান মোকিম

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mohsin Naqvi: মুখরক্ষার কৌশল, এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ফাইনালে থাকছেন না মহসিন নকভি
Yuzvendra Chahal: জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় চাহালের