Asian Games 2026: চিনের বিরুদ্ধে জয়, ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা ভারতের

Published : Oct 02, 2026, 06:09 PM ISTUpdated : Oct 02, 2026, 06:25 PM IST
INDIA WOMEN HOCKEY TEAM Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: শুক্রবার এশিয়ান গেমসে সোনার দিন ভারতের। এদিন পরপর সোনা আসছে। সাড়ে চার দশকের অপেক্ষার পর মহিলাদের হকিতেও সোনা এল। মহিলাদের হকির ফাইনালে চিনকে (China) হারিয়ে সোনা জিতল ভারত। এই সাফল্যে সারা দেশের ক্রীড়ামহলে খুশির জোয়ার।

DID YOU KNOW ?
ফের অলিম্পিক্সে ভারত
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের মহিলা হকি দল। তবে ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জন হয়ে গেল।

Asian Games 2026 Women's Hockey: চিনকে (China) ১-০ হারিয়ে এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জিতল ভারত। ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জিতল ভারতীয় দল। এই ম্যাচে ১-০ জয় পেল ভারত। ম্যাচের ১০ মিনিটের মাথায় একমাত্র গোল করেন লালরেমসিয়ামি হামারজোতে (Lalremsiami Hmarzote)। ২২ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল চিন। তারা পেনাল্টি স্ট্রোক পেয়েছিল। তবে সেই পেনাল্টি স্ট্রোক সেভ করে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া (Savita Puni)। এরপরেও অনেক সুযোগ পেয়েছিল চিন। তবে ভারতের ডিফেন্ডারদের অসাধারণ লড়াই এবং গোলকিপারের অদম্য মানসিকতার ফলে চিনের পক্ষে সমতা ফেরানো সম্ভব হয়নি। ভারত ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু গোলের সুযোগ নষ্ট হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর সুযোগ নষ্ট নিয়ে ভাবছে না ভারতীয় শিবির। সবাই এই সাফল্য উদযাপন করতে ব্যস্ত।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন ভারতের

চিনকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (Los Angeles Olympics 2028) যোগ্যতা অর্জনও করল ভারতের মহিলা হকি দল। সম্প্রতি ভারতের মহিলা হকি দল সাফল্য পাচ্ছিল না। কিন্তু এবারের এশিয়ান গেমস যাবতীয় ব্যর্থতা, সমালোচনা দূরে সরিয়ে দিল। এশিয়ার সেরা হওয়ার পর এবার অলিম্পিক্সেও সাফল্য পাওয়ার লক্ষ্যে তৈরি হবেন সবিতারা।

২০০-তম ম্যাচে কামাল লালরেমসিয়ামির

এশিয়ান গেমস ফাইনালেই ভারতের সিনিয়র মহিলা হকি দলের হয়ে ২০০-তম ম্যাচ খেলতে নামেন লালরেমসিয়ামি। ম্যাচের আগে দলের পক্ষ থেকে তাঁর হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। গোলের জন্য এই ফরোয়ার্ডের দিকে তাকিয়েছিল ভারতীয় শিবির। হতাশ করলেন না লালরেমসিয়ামি। নিজের ২০০-তম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতের মহিলা হকি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এদিনই। সেই ম্যাচে ভারতীয় দলকে জয় এনে দিলেন লালরেমসিয়ামি। তিনি যেমন গোল করলেন, তেমনই নিশ্চিত গোল বাঁচালেন সবিতা। এই দুই খেলোয়াড়ই ভারতীয় দলের সাফল্যে সবচেয়ে বড় অবদান রাখলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
০
সমতা ফেরানোর লক্ষ্যে শেষদিকে গোলকিপার ছাড়াই খেলে চিন।
এশিয়ান গেমসে মহিলা হকি ফাইনালে ভারতের বিরুদ্ধে সমতা ফেরানোর লক্ষ্যে ম্যাচের শেষদিকে গোলকিপার ছাড়াই খেলে চিন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়ান গেমসে সুজিতের ঐতিহাসিক সোনা, তবে ব্রোঞ্জ হাতছাড়া দীপাংশির
যৌন হেনস্থার অভিযোগ! এশিয়ান গেমস থেকে দেশে ফেরানো হল ভারতীয় হকি আম্পায়ারকে