Neeru Dhanda: এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক নীরু ধান্দা

Published : Oct 02, 2026, 05:09 PM IST
Neeru Dhanda

সংক্ষিপ্ত

Asian Games 2026: এবারের এশিয়ান গেমসে ট্র্যাপ শুটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতেছেন নীরু ধান্দা (Neeru Dhanda)। তাঁর এই সাফল্যে খুশি সারা দেশ। এই সাফল্য পাওয়ার পর এবার এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাবাহক হওয়ার সম্মান পাচ্ছেন নীরু।

DID YOU KNOW ?
৭৫ পদক ভারতের
চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ১৫ সোনা-সহ ৭৫ পদক জিতেছে ভারত। পদক সংখ্যা বাড়তে চলেছে। ফলে পদক তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারত।

Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতের শুটার নীরু ধান্দা (Neeru Dhanda)। রবিবার নাগোয়ায় (Nagoya) অনুষ্ঠিত হতে চলা সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের মহিলা পতাকাবাহক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করবেন ২৭ বছর বয়সি এই ট্র্যাপ শুটার। এবারের এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য পেয়েছেন নীরু। এই শুটার জিতেছেন দু'টি সোনা ও একটি রুপো। ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে এশিয়ান গেমস অভিযান শুরু করেন তিনি। এরপর মনীষা কীর (Manisha Keer) ও আশিমা আহলাওয়াতের (Aashima Ahlawat) সঙ্গে জুটি বেঁধে মহিলাদের দলগত ট্র্যাপ ইভেন্টে রুপো জেতেন। এরপর ট্র্যাপ শুটিংয়ের মিক্সড টিম ইভেন্টেও সাফল্য পান নীরু। কাইনান চেনাইয়ের (Kynan Chenai) সঙ্গে জুটি বেঁধে এই ইভেন্টেও সোনা জেতেন নীরু। ফলে এশিয়ান গেমসে তাঁর মোট পদকসংখ্যা দাঁড়ায় তিন।

সাফল্যের পুরস্কার পেলেন নীরু

শুক্রবার ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভাগবত (Anjali Bhagwat) নীরুকে মহিলা পতাকাবাহক করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘নীরু আগামীকাল সকালে নাগোয়ায় ফিরবে। সমাপ্তি অনুষ্ঠানে ওই ভারতের মহিলা পতাকাবাহক হবে। পুরুষ পতাকাবাহক কে হবে, সেই সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে।’ তৃতীয় পদক জেতার পর দেশে ফিরে এসেছিলেন নীরু। তবে এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে ফের নাগোয়ায় রওনা দেবেন তিনি।

চলতি বছরে অসাধারণ সাফল্য নীরুর

চলতি বছরে অসাধারণ সাফল্য পেয়েছেন নীরু। এশিয়ান গেমসের আগে লোনাটোতে (Lonato) শুটিং বিশ্বকাপে (ISSF World Cup 2026) মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জেতেন তিনি। এবার নাগোয়ায় তিনটি পদক জিতে ভারতীয় শুটিং দলের সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ২৭ বছরের শুটার। ব্যক্তিগত, দলগত এবং মিক্সড টিম, তিন ধরনের প্রতিযোগিতাতেই ধারাবাহিকতা দেখিয়ে নজর কেড়েছেন তিনি। তবে নীরুর জন্য এশিয়ান গেমসের শেষটা হতে চলেছে আরও বিশেষ। তিনবার পোডিয়ামে ওঠার পর এবার সমাপ্তি অনুষ্ঠানে তাঁর কাঁধেই থাকবে জাতীয় পতাকা। পুরুষ পতাকাবাহকের নাম এখনও ঘোষণা করা হয়নি। শুটিং রেঞ্জে সোনা জেতা থেকে এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বহন, নাগোয়ায় নীরুর অভিযান তাই হয়ে রইল ভারতের অন্যতম স্মরণীয় ঘটনা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩
চলতি এশিয়ান গেমসে ২ সোনা-সহ ৩ পদক জিতেছেন নীরু ধান্দা।
ভারতের ট্র্যাপ শুটার নীরু ধান্দা এবারের এশিয়ান গেমসে ২ সোনা-সহ ৩ পদক জিতেছেন। ব্যক্তিগত ও দলগত ইভেন্টে সাফল্য পেয়েছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ৩০ মিনিটে ৩ সোনা! এশিয়ান গেমসে পদক তালিকায় ৫ নম্বরে ভারত
Karate Championship: মুম্বইয়ে এশিয়া কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, ১১ সোনা বাংলার