Asian Para Games 2026: সন্দীপ-হ্যানির রেকর্ড, এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক পেরিয়ে গেল ১০০

Published : Oct 23, 2026, 04:18 PM IST
Asian Para Games 2026 India

সংক্ষিপ্ত

Asian Para Games 2026 India: জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরা পরপর পদক জিতছেন। এই গেমসে ভারতের পদক সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে। পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।

DID YOU KNOW ?
বিশ্বরেকর্ড ভারতের
চলতি এশিয়ান প্যারা গেমসে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। এর ফলে পদক তালিকায় উপরের দিকে আছে ভারত।

Asian Para Games 2026 Medal Tally: জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) চলতি এশিয়ান প্যারা গেমসে অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের সন্দীপ সিং মান (Sandeep Singh Maan) ও হ্যানি (Haney)। তাঁদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে চলতি এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক সংখ্যা পেরিয়ে গেল ১০০। শুক্রবার অ্যাথলেটিক্সে জোড়া বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে দেশের পদক সংখ্যা বাড়ালেন দুই অ্যাথলিট। পুরুষদের ৪০০ মিটার দৌড়ে দুরন্ত পারফরম্যান্স দেখান সন্দীপ। টি৪৪, টি৪২ ও টি৬৪ শ্রেণির অ্যাথলিটদের নিয়ে আয়োজিত সম্মিলিত ইভেন্টে শুরু থেকেই এগিয়ে ছিলেন তিনি। শেষদিকে সৌদি আরবের আলসানা নুর গতি বাড়িয়ে চ্যালেঞ্জ জানালেও, সবার আগে দৌড় শেষ করেন সন্দীপ। ৫২.২৮ সেকেন্ড সময় করে সোনা জেতার পাশাপাশি নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি। নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও উন্নত করেন সন্দীপ। এই ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন ভারতের অজয় কুমার (Ajay Kumar)। ৫৩.৬১ সেকেন্ড সময় করে তৃতীয় স্থানে শেষ করেন তিনি। ফলে সন্দীপের সোনার পাশাপাশি অ্যাথলেটিক্স থেকে আরও একটি পদক যোগ হয় ভারতের ঝুলিতে।

জ্যাভলিন থ্রোয়ে বিশ্বরেকর্ড হ্যানির

সন্দীপ বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতার পরেই পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের এফ৩৭/৩৮ বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন হ্যানি। শেষ দুই প্রচেষ্টায় নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। প্রথমে ৫৯.৭২ মিটার ছোড়ার পর শেষ প্রচেষ্টায় জ্যাভলিন পাঠান ৬০.৪৯ মিটার দূরে। তাঁর এই অসাধারণ থ্রো ভেঙে দেয় চিনের শিয়া দংয়ের ২০০৮ সালে গড়া ৫৭.৮১ মিটারের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড।

পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত

পরপর দুই ভারতীয় অ্যাথলিটের বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের ফলে প্রতিযোগিতায় ভারতের পদকসংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। একইসঙ্গে দেশের ঝুলিতে আসে ২৫-তম সোনা। গত এশিয়ান প্যারা গেমসে ২৭ সোনা জিতেছিল ভারত। এবার তার চেয়ে বেশি সোনা আসতে পারে। সেই আশা উজ্জ্বল হয়ে উঠেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০২
চলতি এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক সংখ্যা ১০২।
চলতি এশিয়ান প্যারা গেমসে ২৬ সোনা-সহ ১০২ পদক জিতেছে ভারত। পদক তালিকায় ভারতের স্থান চতুর্থ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ishan Kishan: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ
Bruno Fernandes: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারের পরেই ম্যান ইউ অধিনায়কের বাড়িতে চুরি!