Ayush Shetty: বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিলেন, ব্যাডমিন্টন বিশ্বকাপে চমক আয়ূষ শেট্টির

Published : Aug 18, 2026, 02:30 PM IST
Ayush Shetty

সংক্ষিপ্ত

BWF World Championships 2026: ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা হয়ে উঠছেন আয়ূষ শেট্টি (Ayush Shetty)। দিল্লিতে (Delhi) চলতি বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন আয়ূষ। তাঁর চমকে এই টুর্নামেন্ট জমে উঠল।

DID YOU KNOW ?
ভারতীয় শাটলারের সাফল্য
দিল্লিতে চলছে বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস। প্রথম রাউন্ড থেকেই সাফল্য পাচ্ছেন ভারতীয়রা।

Badminton News: বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে (BWF World Championships 2026) বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপসের বিজয়ী শি ইউকিকে (Shi Yuqi) হারিয়ে চমক দিলেন আয়ূষ শেট্টি (Ayush Shetty)। দিল্লিতে (Delhi) চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপসে প্রথমবার খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন আয়ূষ। তিনি চিনের (China) তারকা ইউকির বিরুদ্ধে এর আগে তিনবারের সাক্ষাতে কোনও ম্যাচেই জয় পাননি। তবে ২১ বছরের এই শাটলার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন। ২১-১৪, ১৩-২১, ২১-১৯ ফলে ইউকির বিরুদ্ধে জয় পেলেন আয়ূষ। এই ভারতীয় শাটলার বিশ্ব চ্যাম্পিয়নশিপসের প্রথম রাউন্ডেই গতবারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জয় পেলেন। তাঁর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন ইউকি। এই জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাননি আয়ূষ। তিনি শান্তই ছিলেন। শুধু তাঁর শরীরি ভাষায় স্বস্তি ধরা পড়ছিল।

ইউকির বিরুদ্ধে মধুর প্রতিশোধ আয়ূষের

এ বছরের এপ্রিলেই ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপস (Badminton Asia Championships 2026) ফাইনালে ইউকির কাছে ৮-২১, ১০-২১ ফলে হেরে যান। সেই ম্যাচে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতেই পারেননি। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়ে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিলেন। প্রথম রাউন্ডেই ইউকির মুখোমুখি হলেও, কোনওরকম চাপ অনুভব করেননি আয়ূষ। ম্যাচের আগে তাঁকে হাসি-ঠাট্টা করতে দেখা যায়। স্টেডিয়ামে ঢোকার সময় এক তরুণ অনুরাগীর সঙ্গে হাই-ফাইভও করেন। তারপর বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেন আয়ূষ।

উন্নতি করে চলেছেন আয়ূষ

আয়ূষের এই জয়ের বিশেষত্ব শুধু ইউকিকে হারানোয় নয়, বরং তাঁর খেলার ধরন বুঝে তাঁকে হারিয়ে দেওয়ায়। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ভারতীয় শাটলার আক্রমণাত্মক ব্যাডমিন্টনের জন্য পরিচিত। ভিক্টর অ্যাক্সেলসেনকে (Viktor Axelsen) আদর্শ মানা এই তরুণের স্ম্যাশ তাঁর অন্যতম বড় অস্ত্র। কিন্তু এবার শুধু শক্তিশালী আক্রমণ নয়, আক্রমণের সঠিক সময় বেছে নেওয়াই ছিল পার্থক্য। প্রয়োজনে ধৈর্য ধরে র‍্যালি খেলেছেন, বিপদে উঁচু লিফট করেছেন এবং ডিফেন্স থেকে মুহূর্তের মধ্যে আক্রমণে ফিরে গেছেন। একটি ডিফেন্সিভ রিটার্ন থেকেই ব্লক, তারপর র‍্যালির দিক বদলে আবার আক্রমণে ফিরে আসা—এই পরিবর্তনগুলোই ইউকির বিরুদ্ধে তাঁকে কার্যকর করে তুলেছে। জয় পাওয়ার পর আয়ুষ বলেছেন, তিনি জানতেন ম্যাচটি কঠিন হবে এবং ইউকিকে হারাতে তাঁকে মানসিক ও শারীরিক, দুই দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। এই জয় তাই শুধু একটি অঘটন নয়, আয়ুষের বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠার ঘোষণা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চিনা শাটলার শি ইউকির বিরুদ্ধে প্রথম জয় পেলেন আয়ূষ শেট্টি।
বিশ্বের এক নম্বর ও গতবারের বিশ্বচ্যাম্পিয়ন চিনা শাটলার শি ইউকির বিরুদ্ধে প্রথমবার জয় পেলেন আয়ূষ শেট্টি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Australia vs Bangladesh: বাংলাদেশের কাছে হার, দ্বিতীয় টেস্টে দলে বদল অস্ট্রেলিয়ার
Rodri: 'সব ট্রফি জেতার জন্য লড়াই করব,' বার্সেলোনায় পৌঁছেই হুঙ্কার রডরির