Mohammed Siraj Political Controversy: ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি মহম্মদ সিরাজ। এই পেসারকে একাদশের বাইরে রাখা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (BCCI Vice-President Rajeev Shukla)।

Mohammed Siraj Controversy: ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজের খেলার সুযোগ না পাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার সে বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (BCCI Vice-President Rajeev Shukla)। তিনি রাজনৈতিক বিতর্কের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কাউকে এভাবে বিতর্ক বা বিবাদের মধ্যে টেনে আনা উচিত নয়। একাদশে কে খেলবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোচ ও অধিনায়কের উপর ছেড়ে দেওয়া উচিত। তাই আমার মনে হয়, বিষয়টিকে অযথা বড় করে দেখার কোনও প্রয়োজন নেই।’

বিতর্ক থামানোর বার্তা বিসিসিআই সহ-সভাপতির

ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে সিরাজের জায়গা না হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের (Congress MP Imran Masood) অভিযোগ ছিল, ভাল পারফরম্যান্স সত্ত্বেও শুধুমাত্র নামের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সিরাজ। এ বিষয়ে শুক্লা বলেছেন, ক্রিকেটের সিদ্ধান্তকে অযথা রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। সিরাজকেও এই বিতর্কের মধ্যে টেনে আনা অনুচিত। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্লা বলেছেন, ‘সিরাজ না খেলায় যে টেস্ট ম্যাচ ড্র হয়েছে, এমনটা নয়। আমার মনে হয় না, সিরাজকে এই ধরনের বিতর্কের মধ্যে টেনে আনা উচিত। ওকে ঘিরে এমন মন্তব্য করাও ঠিক নয়। শেষপর্যন্ত ও ভারতীয় স্কোয়াডে আছে। জাতীয় দলে জায়গা পাওয়াই সবচেয়ে বড় সাফল্য।’ বিসিসিআই সহ-সভাপতি আরও বলেছেন, ‘সিরাজকে দলে নেওয়া হয়েছে। কিন্তু প্রথম একাদশে কোন ১১ জন খেলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ ও অধিনায়কের। পিচের পরিস্থিতি এবং আরও নানা বিষয় বিবেচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নেন। কাউকে প্রথম একাদশে রাখা হয়নি বলে রাজনৈতিক বা অন্য কোনও বিতর্ক তৈরি করা একেবারেই উচিত নয়। এতে সিরাজেরও ভালো হবে না। নিশ্চিতভাবেই ও নিজেও এমনটা পছন্দ করবে না।’

দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাবেন সিরাজ?

ওয়েলিংটন টেস্টের শেষ দিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল আট উইকেট। কিন্তু সারাদিনে মাত্র তিন উইকেট নিতে সক্ষম হন ভারতের বোলাররা। শুক্রবার শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে সিরাজ খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।