Brendon McCullum: বাজবলের দিন শেষ, ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরানো হল ম্যাকালামকে

Published : Jul 12, 2026, 11:28 PM IST
Ben Stokes and Brendon McCullum

সংক্ষিপ্ত

Brendon McCullum sacked: বেন স্টোকস (Ben Stokes) ও ব্রেন্ডন ম্যাকালাম মিলে টেস্ট ক্রিকেটে বাজবল (Bazball) চালু করেছিলেন। এই জুটি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে (England) সাফল্য এনে দিয়েছিল। কিন্তু স্টোকস অবসর ঘোষণা করার পরেই ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব হারালেন ম্যাকালাম।

DID YOU KNOW ?
বেন স্টোকসের অবসর
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

England and Wales Cricket Board: ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাকালামকে (Brendon McCullum) সরিয়ে দেওয়া হল। বেন স্টোকস (Ben Stokes) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কিছুদিনের মধ্যেই ম্যাকালামকে সরিয়ে দেওয়া হল। স্টোকস ও ম্যাকালাম মিলে টেস্ট ক্রিকেটে বাজবল (Bazball) চালু করেছিলেন। তাঁরা বাজবলের মাধ্যমে সাফল্যও পেয়েছিলেন। তবে এবার সেই বাজবলের যুগ শেষ হয়ে গেল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য সরকারিভাবে এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাকালাম পদত্যাগ করবেন। তবে নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। তিনি ইসিবি-র সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানিয়েছেন ম্যাকালাম। তিনি টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব হারালেও, ওডিআই ও টি-২০ দলের প্রধান কোচ হিসেবে থাকছেন।

দায়িত্ব হারিয়ে হতাশ ম্যাকালাম

ম্যাকালাম যখন ইংল্যান্ডের দায়িত্ব নেন, তখন টেস্ট ক্রিকেটে খারাপ জায়গায় ছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন তিনি। এবার সরে যেতে হওয়ায় হতাশায় ভেঙে পড়েছেন ম্যাকালাম। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে আর থাকতে না পেরে আমি অত্যন্ত হতাশ। তবে আমি এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমি এবার সাদা বলের ক্রিকেটে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করব। আমি সেদিকে মন দিচ্ছি। ইংল্যান্ড দল যাতে এগিয়ে যেতে পারে, সেই চেষ্টা করব।’

৪ বছরের অধ্যায় শেষ

২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান ম্যাকালাম। সেবার অস্ট্রেলিয়ায় (Australia) অ্যাশেজে (Ashes 2022) খারাপ ফল করে ইংল্যান্ড। তবে দায়িত্ব নেওয়ার পর স্টোকসকে নিয়ে ইংল্যান্ড দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন ম্যাকালাম। তিনি দায়িত্ব নেওয়ার আগে ১৭ টেস্ট ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে জয় পায় ইংল্যান্ড। তারপর শুরু হয় বাজবলের যুগ। আক্রমণাত্মক ক্রিকেট খেলার ফলে সাফল্য পায় ইংল্যান্ড। এবার সেই অধ্যায় শেষ হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালে ইংল্যান্ডের কোচ হন ব্রেন্ডন ম্যাকালাম।
২০২২ সালে ইংল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান ব্রেন্ডন ম্যাকালাম।
Read more Articles on
click me!

Recommended Stories

Yastika Bhatia: প্রথম মহিলা হিসেবে লর্ডস টেস্টে শতরান, ইতিহাসে ইয়াস্তিকা ভাটিয়া
England vs India: ইংল্যান্ড সফরে পঞ্চম ম্যাচেও হার, টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত