Brazil FIFA World Cup 2026: আনসেলোত্তির জাদুতে বদলে গেছে ব্রাজিল দল, প্রশংসায় পঞ্চমুখ অ্যালিসন

Published : Jun 12, 2026, 06:20 PM IST
Brazil FIFA World Cup 2026: আনসেলোত্তির জাদুতে বদলে গেছে ব্রাজিল দল, প্রশংসায় পঞ্চমুখ অ্যালিসন

সংক্ষিপ্ত

Brazil FIFA World Cup 2026: গোলকিপার অ্যালিসন বেকার মনে করছেন, কার্লো আনসেলোত্তি কোচ হয়ে আসার পর, ব্রাজিল দলের পরিবেশটাই বদলে গেছে। কোচের প্রশংসা করার পাশাপাশি নিজের ছোটবেলার হিরো এবং গোলকিপিং কোচ ক্লদিও তাফারেলের কথাও বলেছেন তিনি।

Brazil FIFA World Cup 2026: ব্রাজিলের জাতীয় দল এবং প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার জাতীয় দলের হেড কোচ কার্লো আনসেলোত্তির প্রশংসায় পঞ্চমুখ (brazil football team for world cup 2026)। তাঁর মতে, এই কিংবদন্তি ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর, দলের পরিবেশটাই পুরো বদলে দিয়েছেন (Carlo Ancelotti Brazil coach)। 

আনসেলোত্তির হাত ধরে বদলেছে ব্রাজিলের পরিবেশ?

 

আগামী ১৪ জুন, নিউ জার্সিতে মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। ঠিক তার আগে আনসেলোত্তি স্বীকার করে নিয়েছেন যে, গত বছরের মে মাসে, তিনি দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিল দল বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ইতালিয়ান ম্যানেজারই প্রথম বিদেশি কোচ, যার হাত ধরে ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। একটা সময়, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মূলপর্বে যাওয়া নিয়েই সংশয় তৈরি হয়ে গেছিল।

 

 

সাংবাদিকদের অ্যালিসন জানিয়েছেন, "এটা অস্বীকার করার জায়গা নেই যে, শেষ কয়েকটা বছর আমাদের ফুটবলারদের জন্য খুব কঠিন সময় ছিল। নানা কারণে, আমরা একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আনসেলোত্তি আসার পর থেকে পরিবেশটাই পাল্টে গেছে। ওনার উপস্থিতিটাই অন্যরকম। উনি দলে বিতর্কহীন, পুরোপুরি কাজ করার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করেছেন।" এবারের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ 'সি'-তে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে।

অ্যালিসন আরও যোগ করেন, “উনি খুবই ধৈর্যশীল, নম্র এবং সঠিক সময়ে সঠিক শব্দটা বেছে নিতে জানেন। উনি একজন অসাধারণ ম্যানেজার। ফুটবল নিয়ে ওনার ধারণা খুব পরিষ্কার। যা আমাদের খেলার স্টাইলকে আরও সহজ করে তোলে। এই বোঝাপড়াটা দলের জন্য খুব ভালো একটা দিক। ফুটবলে উনি সবকিছু জিতেছেন। কিন্তু এখনও একইরকম আনন্দ আর উৎসাহ নিয়ে কাজ করে চলেছেন। ব্রাজিলের কোচের পদটা হয়ত দেশের রাষ্ট্রপতির পদের থেকেও অনেক বেশি চাপের।"

 

 

“আইডলের সঙ্গে কাজ করা সৌভাগ্যের", তাফারেলকে নিয়ে অ্যালিসন

অ্যালিসন তাঁর দীর্ঘদিনের গোলকিপিং কোচ এবং ছোটবেলার হিরো ক্লদিও তাফারেলের অবদানের কথাও আলাদা করে উল্লেখ করেছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই গোলকিপার অ্যালিসনের আন্তর্জাতিক এবং ক্লাব ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অ্যালিসন বলেন, "আমার স্পষ্ট মনে আছে, মাত্র ৬ বছর বয়সে ১৯৯৮ সালের সেমিফাইনালে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলা দেখছিলাম। তাফারেল যখন পেনাল্টি বাঁচালেন। বাবা মজা করে একটা কেক নিয়ে নিজের মুখে মাখিয়ে দিয়েছিলেন। সম্ভবত সেই কারণেই, স্মৃতিটা এত স্পষ্টভাবে মনে আছে। তাফারেলের মতো একজন আইডল। এইরকম অনুপ্রেরণার সঙ্গে কাজ করাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। ছোটবেলায় সবাই গোলকিপার হতে চাইলে বলত, 'তাফারেল...।' উনি কঠিন সময়ে আমাদের আগলে রাখেন। খেলোয়াড় হিসেবে যা করেছেন, তার বাইরেও উনি একটা ছাপ রেখে গেছেন। গোলকিপিং কোচ হিসেবে ওনার গুরুত্বটা হয়ত অনেকে সেইভাবে বোঝেন না। আমি এতদিন ধরে যে উচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারছি, তার কারণ হল, ওনার মতো একজন দক্ষ কোচ আমার সঙ্গে আছেন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan: সবুজ মেরুনে নতুন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার? এবারের বিশ্বকাপে তাঁর দেশ খেলছে! মোহনবাগানের রক্ষণ হবে দুর্ভেদ্য
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের