Mohun Bagan: জোসে মোলিনার আমলে আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড জয়। কিন্তু লোবেরার আমলে রানার্স। দুটো মরশুম দুইরকম গেল বাগান ব্রিগেডের। তাই এবার পরবর্তী লক্ষ্য দ্রুত ঠিক করে নিতে চাইছে মোহনবাগান। পরের মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে টিম ম্যানেজমেন্ট (mohun bagan latest news)। সেইমতোই শুরু হয়েছে পরিকল্পনা। আর সেই আবহেই এবার দলে সই করলেন নতুন এক ফুটবলার (mohun bagan transfer news)।
প্রসঙ্গত, কোচ বদল হচ্ছেই। এটা কার্যত, চূড়ান্ত। শোনা যাচ্ছে, ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে জড়িত, হাই-প্রোফাইল কাউকে কোচ করা হতে পারে। এই সবকিছুর মাঝেই এবার এক বিদেশি ফুটবলারকে দলে নিলেন মোহনবাগান কর্তারা। মোট দুই বছরের চুক্তিতে সবুজ মেরুনে সই করলেন সমীর জেলজোকোভিক। টিম ম্যানেজমন্ট তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জাতীয় দলে খেলা ফুটবলার সমীর জেলজোকোভিক এবার মাঠে নামবেন সবুজ মেরুন জার্সিতে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও অংশ নিচ্ছে।
Mohun Bagan: তীব্র গরমে মানবিক উদ্যোগ মোহনবাগান ফ্যান ক্লাবের, রবির সকালে উল্টোডাঙ্গা মেরিনার্স আয়োজন করল 'জলছত্র'https://t.co/rc5c7cS3eW@mohunbagansg @Mohun_Bagan @MbcOfficial @UltadangaM @MohunBaganHub @mohunbaganclub @MohunNews #mohunbagan #fanclub
— Asianetnews Bangla (@AsianetNewsBN) May 31, 2026
উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইএসএলে পঞ্জাব এফসি-র জার্সিতে দু্র্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এই ফুটবলার। মূলত, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও বেশ ভালো খেলতে পারেন সমীর। ৬ ফুট উচ্চতা তাঁর এবং ২৮ বছর বয়সী সামীরের চোরাগতি আক্রমণভাগকেও সাহায্য করবে।
বসনিয়া প্রিমিয়ার লিগ এবং উজবেকিস্তানের ফুটবল লিগেও চুটিয়ে খেলেছেন এই ফুটবলার। নিজেও গোল করেছেন এবং সতীর্থদেরও গোল করিয়েছেন। অন্যদিকে, মোহনবাগানে সই করে জেলজোকোভিক জানিয়েছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি যে, ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য এবং সমর্থকদের উন্মাদনা ও ভালোবাসা। এইরকম একটা ঐতিহ্যশালী এবং শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত।"
এরপরেই তিনি যোগ করেছেন, “সবুজ মেরুন সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের অন্যতম সেরা একটি ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন মাঠে নামব, তখন আরও ভালো খেলব। এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি। সেইসঙ্গে, চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়েই কলকাতায় খেলতে আসছি। আইএসএল ছাড়াও অন্য সব ট্রফি জিততে চাই।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।