Brazil in Kolkata: শনিবার যুবভারতীতে মেগা ম্যাচ! তার আগেরদিন সেলেকাওদের নানা মুহূর্ত দেখুন ছবিতে

Published : Oct 03, 2026, 01:35 AM IST

Brazil in Kolkata: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগেরদিন শুক্রবার, সেলেকাওদের নানা মুহূর্ত ফ্রেমবন্দি হল এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায়।

PREV
14
ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে ব্রাজিল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগেরদিন শুক্রবার, সেলেকাওদের নানা মুহূর্ত ফ্রেমবন্দি হল এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায়। প্রথমেই সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলনে মিলিত হন ব্রাজিল দলের হেড কোচ কার্লো আনসেলোত্তি এবং অধিনায়ক মারকুইনহোস (Brazil in Kolkata)।

24
দুই দলের হেডস্যার নিজেদের মধ্যে বেশ কিছু কথাও বললেন

সেই প্রেস কনফারেন্স থেকে বেরোনোর সময়, জড়িয়ে ধরলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিলকে। দুই দলের হেডস্যার নিজেদের মধ্যে বেশ কিছু কথাও বললেন। নিঃসন্দেহে দারুণ একটি মুহূর্ত।

34
ফ্যানদের আবদারে তুললেন সেলফি

তারপর কিছুটা বিরতি। এরপর সেই হোটেল থেকে একে একে বেরোতে শুরু করেন ব্রুনো, ভিনিসিয়াস জুনিয়র এবং এবং মারকুইনহোসরা। বেরোনোর সময়, অনেকের আবদার মেটালেন তারা। সই করলেন জার্সিতে এবং খুদে ফ্যানদের আবদারে তুললেন সেলফি। তবে ব্রাজিল দলের জন্য গোটা হোটেল চত্বরে ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত।

44
যুবভারতীতেই প্রথম অনুশীলনে নামল ব্রাজিল

এরপর ব্রাজিলের টিম বাস রওনা দিল সোজা সল্টলেক স্টেডিয়ামের দিকে। কারণ, সেই মাঠেই অনুশীলনে নামলেন সেলেকাওরা। নতুন ঘাসে নয়ারুপে যুবভারতী। গ্রাউন্ড স্টাফদের সঙ্গে পড়ে থেকে এই মাঠটিকে নতুনভাবে সাজিয়ে তুলেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ইভান। ‘সিটি অফ জয়'-এর সেইও ঐতিহাসিক যুবভারতীতেই প্রথম অনুশীলনে নামল সেলেকাওরা। শুক্রবার বিকেলে, প্র্যাকটিস সারে দল। শনিবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে ম্যাচ শুরু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories