Brazil in Kolkata: ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি যেন আপন করে নিয়েছেন এই দেশকে। সাংবাদিক সম্মেলনে এসেই বললেন নমস্তে! জানালেন, কলকাতায় পা রেখে যে আপ্যায়ন এবং অভ্যর্থনা তারা পেয়েছেন, তা এককথায় অসাধারণ (Brazil in Kolkata)। শুধু তাই নয় প্রেস কনফারেন্স থেকে বেরোনোর সময়, জড়িয়ে ধরলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিলকে।

Brazil in Kolkata: ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি যেন আপন করে নিয়েছেন এই দেশকে। সাংবাদিক সম্মেলনে এসেই বললেন নমস্তে! জানালেন, কলকাতায় পা রেখে যে আপ্যায়ন এবং অভ্যর্থনা তারা পেয়েছেন, তা এককথায় অসাধারণ (Brazil in Kolkata)। শুধু তাই নয় প্রেস কনফারেন্স থেকে বেরোনোর সময়, জড়িয়ে ধরলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিলকে। কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কলকাতা। ‘সিটি অফ জয়' জুড়ে সেলেকাও সমর্থকদের উচ্ছ্বাস। ৩ অক্টোবর, শনিবার সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর তার আগেই শুক্রবার, কলকাতার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল সাংবাদিক সম্মেলন (India vs Brazil Kolkata)।

আরও পড়ুন - Brazil in Kolkata: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা! যুবভারতীতে ব্রাজিল এবং দুর্গাপুজোর আগে ফুটবল উৎসব, টিকিট কাটবেন কীভাবে?

কলকাতার আপ্যায়ন এবং অভ্যর্থনা দেখে আপ্লুত আনসেলোত্তি

সেই প্রেস কনফারেন্সে এসে ব্রাজিল ফুটবল দলের হেড কোচ জানালেন, “দারুণ একটা উপভোগ্য এবং উত্তেজক ম্যাচ হতে চলেছে। ভারতে এসে আমরা খুব খুশি। এখানে আসার পর থেকে যে আপ্যায়ন, ভালোবাসা এবং অভ্যর্থনা পেয়েছি, তাতে আমরা সবাই অভিভূত। ব্রাজিল দলের তরফ থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আর এই ম্যাচকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। তাই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েই দক্ষতা প্রমাণ করতে চাই।আমাদের মাথায় আছে, এই ভারতীয় দল কিন্তু পানামার বিরুদ্ধে ড্র করেছে। সবথেকে বড় বিষয়, ব্রাজিল কখনোই কোনও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নয়। আসলে ক্লাব ফুটবলে কোচিং এবং জাতীয় দলের হয়ে কোচিং, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তবে এই ম্যাচের প্রথম একাদশ এখনও আমরা ঠিক করিনি।"

জড়িয়ে ধরলেন খালিদকে! যুবভারতীতে অনুশীলন ব্রাজিলের

ব্রাজিলের কোচ হিসেবে এই জার্নিটা আমি এনজয় করছি। উপভোগ করছি। আমি চাই, দলের প্রত্যেকটি ফুটবলার আনন্দ করে এই ম্যাচটা খেলুক। পাশাপাশি নতুন ফুটবলাররা এই ম্যাচগুলিতে নিজেদের মেলে ধরার সুযোগ পায়। যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আগে কী হয়েছে, সেই বিষয়ে আমরা মাথা ঘামাতে রাজি নই। এগিয়ে যেতে হবে সামনের দিকে। এই মুহূর্তে দল নিয়ে আমি যথেষ্ট খুশি এবং কাজ সঠিকভাবেই এগোচ্ছে।" অন্যদিকে, ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস জানিয়েছেন, তারা ভারতের বিরুদ্ধে ম্যাচে ফোকাস করছেন এবং ফুটবলাররা আবহাওয়া এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ফুটবলটাই উপহার দেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।