Brazil in Kolkata: কলকাতায় ব্রাজিল! কবে থেকে টিকিট কাটতে পারবেন এবং দাম কত? উত্তেজনার পারদ চড়ছে

Published : Aug 28, 2026, 06:02 PM ISTUpdated : Aug 28, 2026, 06:29 PM IST
Brazil in Kolkata

সংক্ষিপ্ত

Brazil in Kolkata: কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কলকাতা! ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে ব্রাজিল (India vs Brazil football) এবং গ্যালারি থেকে গলা ফাটাবেন সমর্থকরা। নিঃসন্দেহে তৈরি হবে ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে? তাছাড়া খেলার টিকিটের দামই বা কত হবে (India vs Brazil Kolkata)?

Brazil in Kolkata: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই কলকাতায় আসছে ব্রাজিল। লাতিন আমেরিকার ফুটবলের দুই জায়ান্ট! সেলেকাও বনাম ভামোস। আর্জেন্টিনা আগেই এসেছে, এবার আসবে ব্রাজিল (Brazil in Kolkata)। কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কলকাতা! ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে ব্রাজিল (India vs Brazil football) এবং গ্যালারি থেকে গলা ফাটাবেন সমর্থকরা। নিঃসন্দেহে তৈরি হবে ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে? তাছাড়া খেলার টিকিটের দামই বা কত হবে (India vs Brazil Kolkata)?

কবে থেকে টিকিট কাটতে পারবেন এবং দাম কত?

প্রথমত দর্শকরা টিকিট কাটতে পারবেন জোম্যাটো-ডিসট্রিক্ট অ্যাপের মাধ্যমে। ইতিমধ্যেই এই অ্যাপে ভারত-ব্রাজিল ম্যাচের টিকিটের জন্য আলাদা উইন্ডো করে দেওয়া হয়েছে। এমনকি, টিকিট ছাড়লেই যাতে ফুটবলপ্রেমী জনতা তা দ্রুত জানতে পারেন, সেইজন্য ‘Notify Me' অপশনও রয়েছে। ফলে, টিকিট কাটা খুবই সহজ। তবে টিকিট কবে থেকে ছাড়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত দিন এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু একটি ব্যাপার পরিষ্কার যে, এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই টিকিট পাওয়া যাবে। সেটা কার্যত নিশ্চিত। পাশাপাশি জোম্যাটো-ডিসট্রিক্ট ওয়েবসাইটের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন দর্শকরা। আরও একটা বিষয় হচ্ছে, এম-টিকিট অপশন থাকছে কি? যদি সেটা না হয়, তাহলে অনলাইন টিকিট কেটে অফলাইন রিডিম করার প্রয়োজনীয়তা রয়েছে।

অন্যদিকে, টিকিটের দাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে ১০০০ টাকা। তবে তার বেশিও হতে পারে। মাঝামাঝি একটি স্লটের দাম ২০০০-২৫০০ টাকার মধ্যে হতে পারে এবং আরেকটি ৫০০০ টাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভিআইপি বা ভিভিআইপি বক্সের টিকিটের দাম ২২০০০-২৫০০০ টাকার মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে। টিকিট কবে ছাড়া হবে এবং টিকিটের দাম কত হবে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন। বৈঠকের পর সেটা তারা জানাবে।

উত্তেজনার পারদ চড়ছে

সবমিলিয়ে, উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে উঠতে চলেছে সাম্বা ঝড়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম ভারত। আর ঠিক তার সাতদিন পর, তথা ১০ অক্টোবর আছে মহালয়া। তারপরেই শুরু বাঙালির চিরন্তন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফুটবল এবং দুর্গাপুজো, যে দুটো বিষয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে বাঙালির আবেগ, আনন্দ এবং উচ্ছ্বাস। এবার সেই দুর্গাপুজোই শুরু হচ্ছে ফুটবল উৎসব দিয়ে। অনবদ্য, অসাধারণ এবং দুর্দান্ত। অন্যদিকে, কলকাতায় এই ম্যাচের আগে আগামী ২৫ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউন্সভিলে ম্যাচ রয়েছে ব্রাজ়িলের। তারপর ২৯ সেপ্টেম্বর, খেলা রয়েছে ব্রিসবেনে। সেই ম্যাচটিও অজিদের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ। তবে সেখানেই শেষ নয়। আগামী ৬ অক্টোবর, এই কলকাতাতেই আরেক বিশ্বকাপ জয়ী ফুটবল দল উরুগুয়ে খেলতে নামবে ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচের টিকিটও একইভাবে পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Neeraj Chopra: ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া, রুমেশ পাথিরাগেকে টেক্কা দিতে পারবেন?
R Praggnanandhaa: প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর জয়, ইতিহাসে প্রজ্ঞানানন্দ