UCL Draw 2026: রিয়ালের সামনে আর্সেনাল! বায়ার্নের মুখোমুখি ম্যান ইউ, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই হেভিওয়েট লড়াই

Published : Aug 28, 2026, 03:06 PM IST
UCL Draw 2026: রিয়ালের সামনে আর্সেনাল! বায়ার্নের মুখোমুখি ম্যান ইউ, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই হেভিওয়েট লড়াই

সংক্ষিপ্ত

UCL Draw 2026: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সামনে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি খেলবে বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। ১৯৯৯ সালের ফাইনালের পুনরাবৃত্তিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

UCL Draw 2026: চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে শুরুতেই বড় চমক। মোনাকোতে বৃহস্পতিবার, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠিত হল (ucl draws)। নতুন নিয়মে এবার ৩৬টি দল লিগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। ড্রয়ের পরেই পরিষ্কার হয়ে গেছে যে গ্রুপ পর্বেই বেশ কিছু হেভিওয়েট লড়াই দেখতে চলেছেন ফুটবলপ্রেমীরা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ঘরের মাঠে খেলবে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এবং অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানির বায়ার্ন মিউনিখ।

রিয়ালের সামনে আর্সেনাল! বায়ার্নের মুখোমুখি ম্যান ইউ

East Bengal ACL 2: চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল! হয়ে গেল গ্রুপ বিন্যাস, কাদের বিরুদ্ধে কবে কবে খেলা?

গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)-র রাস্তাও বেশ কঠিন। তারা ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে এবং অ্যাওয়ে ম্যাচে খেলবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আবার ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেও খেলবে। অন্যদিকে, তিনবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের অভিযান শুরু করবে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। এই ম্যাচটি ১৯৯৯ সালের বিখ্যাত ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে। ম্যান ইউ অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও খেলবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি-কে আরও কয়েকটি কঠিন ম্যাচ খেলতে হবে। তারা ঘরের মাঠে রোমা এবং তুরস্কের ক্লাব গালাতাসারাই-এর বিরুদ্ধে খেলবে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ২০২৫-২৬ ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধেও একটি ম্যাচ খেলবে। ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাদের অভিযান শুরু করবে ইন্টার মিলানের বিরুদ্ধে ঘরের মাঠে। এই ম্যাচটি হোসে মোরিনহোর জন্য বেশ আবেগঘন হতে চলেছে, কারণ ২০১০ সালে তিনি ইন্টারকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। ইংল্যান্ডের আর এক বড় দল লিভারপুল তাদের অভিযান শুরু করবে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। এরপর অ্যাওয়ে ম্যাচে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবে।

Arsenal vs PSG Final: হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাৎ! টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল পিএসজি

প্রথমবার সুযোগ পাওয়া দলগুলোর ভাগ্য

এবারের ড্রয়ে চারটি দল প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে: ইতালির কোমো, অস্ট্রিয়ার এলএএসকে, নরওয়ের ভাইকিং এবং আজারবাইজানের সাবাহ, যারা মাত্র ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমবার খেলতে এসেই কোমো বেশ কয়েকটি বড় ম্যাচ পেয়েছে। তারা ঘরের মাঠে পিএসজি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে তারা। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। এলএএসকে তাদের অভিযান শুরু করবে ঘরের মাঠে লিভারপুলের বিরুদ্ধে এবং অ্যাওয়ে ম্যাচে খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। ভাইকিংও তাদের প্রথম ম্যাচেই ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sports Genomics: খেলোয়াড়ের ভবিষ্যৎ কি লেখা তাঁর জিনে? দেশে প্রথম গুজরাতে শুরু স্পোর্টস জিনোমিক্স প্রোগ্রাম
Today’s News in Bengali Live: Share Market Update - বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টায়! নিফটি আবারও পৌঁছে গেল ২৪,১০০-এর উপর, কোন স্টকের কী অবস্থা?