Brazil vs Norway World Cup 2026: মধ্যরাতে মহারণ! শেষ ষোলোর লড়াইতে মুখোমুখি ব্রাজিল বনাম নরওয়ে, কী জানালেন আনসেলোত্তি?

Published : Jul 05, 2026, 07:52 PM IST
Brazil vs Norway World Cup 2026: মধ্যরাতে মহারণ! শেষ ষোলোর লড়াইতে মুখোমুখি ব্রাজিল বনাম নরওয়ে, কী জানালেন আনসেলোত্তি?

সংক্ষিপ্ত

Brazil vs Norway World Cup 2026: বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ১৬-এর লড়াইতে রবিবার, ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল বনাম নরওয়ে (World Cup Round of 16)। আর সেই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে কী জানালেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি (Brazil vs Norway)?

নিউ জার্সি স্টেডিয়ামে মহারণ! 

ব্রাজিল হেডস্যারের কথায়, "আমরা যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সেই ব্যাপারেই মনোনিবেশ করেছি। তবে হ্যাঁ, বিপক্ষ দলে হালান্ডের মতো ফুটবলার রয়েছে। তাই তাঁর দক্ষতা অবশ্যই বিবেচনা করছি।নিশ্চিতভাবেই হালান্ড অত্যন্ত বিপজ্জনক একজন ফরোয়ার্ড। অতএব, আমাদের চেষ্টা করতে হবে, যাতে ও বল না পায়। তাছাড়া হালান্ড কীরকম ফুটবল খেলে, ওর খেলার ধরন সকলেই জানে। তাই ওর বিরুদ্ধে কীভাবে নামতে হবে, এটা আমার ডিফেন্ডারদের আলাদা করে আর শেখানোর দরকার নেই। ক্লাব ফুটবলে ওরা একাধিকবার হালান্ডকে সামলেছে।’’

শেষ ষোলোর লড়াইতে মুখোমুখি ব্রাজিল বনাম নরওয়ে

অন্যদিকে, নেইমার প্রসঙ্গে আনসেলোত্তি জানিয়েছেন “আগের ম্যাচে না খেলায় নেইমার একটু অসন্তুষ্টই হয়ে পড়ে। তবে খারাপ কোনও ব্যবহার করেনি। বেশ ভালোভাবেই অনুশীলন করছে। কারণ, আমাদের দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবোলার। আর মানুষ হিসেবেও দুর্দান্ত। তাই আমি ওকে নিয়ে খুশি। নেইমার অবশ্যই মাঠে নেমে খেলতে চায়। ও মাঠে নামার জন্য সম্পূর্ণভাবেই প্রস্তুত রয়েছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে ও কতক্ষণ খেলবে, সেটা বলা এইভাবে সম্ভব নয়। দলের প্রয়োজন হলেই ওকে নামানো হবে প্রথম একাদশে। কারণ, খুব ভালোভাবে ম্যাচের রাশ নিয়ন্ত্রণ করতে পারে নেইমার।"

কী জানালেন আনসেলোত্তি?

ব্রাজিল কোচের কথায় দল খুবই আত্মবিশ্বাসী এবং প্রত্যেক ফুটবলার নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Babar Azam: ফের পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক বাবর আজম, ছেঁটে ফেলা হল শান মাসুদকে
Ronaldo vs Yamal: বিশ্বকাপের শেষ ষোলোয় যেন দুই প্রজন্মের লড়াই, মুখোমুখি রোনাল্ডো-ইয়ামাল