Ronaldo vs Yamal: বিশ্বকাপের শেষ ষোলোয় যেন দুই প্রজন্মের লড়াই, মুখোমুখি রোনাল্ডো-ইয়ামাল

Published : Jul 05, 2026, 05:22 PM IST
Lamine Yamal

সংক্ষিপ্ত

Ronaldo vs Yamal: চলতি ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে, পর্তুগালের মুখোমুখি হচ্ছে স্পেন। এই ম্যাচকে দুই প্রজন্মের তারকা তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লামিন ইয়ামালের লড়াই হিসেবে দেখা হচ্ছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি স্পেন।

Ronaldo vs Yamal: ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছে স্পেনের জাতীয় দল (Spain vs Portugal)। পর্তুগালের বিরুদ্ধে নামার আগে ফ্রি-কিক অনুশীলন সেরে নিল স্প্যানিশ ব্রিগেড (Lamine Yamal vs Cristiano Ronaldo)।

প্রজন্মের টক্কর: রোনাল্ডো বনাম ইয়ামাল

৭ জুলাই, ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হতে চলা স্পেন বনাম পর্তুগাল ম্যাচটি আদতে একটি প্রজন্মের টক্কর। একদিকে থাকবেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং অন্যদিকে, স্পেনের নতুন প্রজন্মের তারকা ১৮ বছরের লামিনে ইয়ামাল। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটিও গোল হজম করেনি। অন্যদিকে, বড় দলের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটা এখনও অবধি খেলে উঠতে পারেনি রোনাল্ডোর পর্তুগাল। তাই স্পেনের জমাট রক্ষণ ভাঙাটা তাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে।

স্পেনের ফুটবল সংস্থা SEFutbol তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছে, "এমন গোল আর সেভ যা দেখতে আর শুনতে দারুণ লাগে। #VamosEspana | #CopaMundialFIFA"। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্পেনের তরুণ তুর্কি ইয়ামাল একটি দুর্দান্ত ফ্রি-কিকে গোল করছেন, যা সোজা হিয়ে জালে জড়িয়ে যায়।

স্পেনের অপ্রতিরোধ্য রক্ষণ

রাউন্ড অফ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দাপট বজায় রেখেছে 'লা রোজা'। এই ম্যাচেও গোল হজম না করে ক্লিনশিট বজায় রাখে তারা। দলের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড মিকেল ওইয়ারজ়াবাল এবং নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ফুলব্যাক পেদ্রো পোরো। এই জয়ের ফলেই প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে স্পেন।

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন উনাই সিমোন

স্পেনের গোলকিপার উনাই সিমোন ফিফা বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় ধরে গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি। Opta Jose-র তথ্য অনুযায়ী, সিমোন বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল খাননি। তিনি ইতালির কিংবদন্তি গোলকিপার ওয়াল্টার জেঙ্গার ৫১৭ মিনিটের রেকর্ড ভেঙে দিয়েছেন।

অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছিল এই টুর্নামেন্টে তাঁর চতুর্থ ক্লিন শিট। সব মিলিয়ে স্পেন টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে ৫৯৫ মিনিট ধরে কোনও গোল হজম করেনি, যা তাদের রক্ষণভাগের শক্তির প্রমাণ দেয়। গত ২০১০ সালে, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতার পর এই প্রথম নক-আউট পর্বে জয় পেল স্পেন। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত গোল না খাওয়াটা তাদের আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই চূড়ান্ত আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi World Cup 2026: মাইলস্টোনের ঝড়! বিশ্ব ফুটবলের শাসক তিনিই, নিন্দুকদের ফুৎকারে উড়িয়ে যোগ্য জবাব
FIFA World Cup 2026: বিশ্বকাপে সবাই গোল খাচ্ছে, চার ম্যাচ পরেও নজির গড়ে ব্যতিক্রম শুধু এই দুই দেশ