
Bronson Reed Death: রিংয়ে ম্য়াচ চলাকালীন গুরুতর জখম হওয়ার পর মারা গেলেন ডব্লিউডব্লিউই (WWE) তারকা ব্রনসন রিড। মাত্র ৩৮ বছর বয়সেই না-ফেরার দেশে চলে গেলেন এই জনপ্রিয় অস্ট্রেলিয়ান কুস্তিগির। তাঁর আসল নাম জার্মেইন হ্যালি (Jermaine Haley)। ১৫০ কেটি ওজন, ৬ ফুট উচ্চতার ব্রনসন রিডের এই আকস্মিক মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক আগেই সৌদি আরবে 'ক্রাউন জুয়েল' প্রতিযোগিতায় একটি ম্যাচ চলাকালীন মঞ্চ থেকে ছিটকে টেবিলের ওপর পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন রিড। সেই দুর্ঘটনায় তাঁর পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি কিডনিতেও গভীর ক্ষত তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।
যদিও ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ সেই চোটের সঙ্গে তাঁর মৃত্যুর কোনও সরাসরি যোগসূত্রের কথা স্বীকার করেনি। শনিবার ডব্লিউডব্লিউই-র তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে। শারীরিক জটিলতা বা 'মেডিক্যাল কমপ্লিকেশনস'-এর কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
দেখুন রিড কীভাবে চোট পেয়েছিলেন, ভিডিও
All for this pointless and unnecessary spot, just to show how strong Oba Femi is 🤦🏼♂️
Wishing Bronson Reed a speedy recovery. https://t.co/Tr3BmioV93
— AEWCer0Miedo (@AEWCer0Miedo) November 11, 2026
তবে নিজের বিশাল চেহারা এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য কুস্তি দুনিয়ায় বেশ পরিচিত ছিলেন ব্রনসন রিড। ডব্লিউডব্লিউই-র ডেভেলপমেন্টাল ব্র্যান্ড এনএক্সটি (NXT)-তে সাফল্যের পাশাপাশি তিনি এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন। ২০২৪ সালে 'আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল' জয় ছিল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। রিডের এই অকালমৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর এক কন্যাসন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রী পেজকে। সন্তানের জন্মের ঠিক আগেই স্বামীর এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না পেজ।
রিডের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রেসলিং দুনিয়া ও তাঁর অগণিত ভক্ত। তবে এই ঘটনা পেশাদার কুস্তিগিরদের নিরাপত্তা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গত দু’মাসে পরপর বেশ কয়েকজন কুস্তিগিরের মৃত্যুতে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে কুস্তি মহলে। সমালোচকদের মতে, আধুনিক রেসলিংয়ের অতিরিক্ত শারীরিক ধকল এবং ঝুঁকিপূর্ণ স্টান্টের কারণেই বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। কুস্তিগিরদের সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি নিয়ে কর্তৃপক্ষের আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন প্রতিভাবান এক তারকার অকালবিদায়ে শোকপ্রকাশ করেছেন তাঁর সতীর্থরাও।