Calcutta Football League 2026: কলকাতা লিগ চ্যাম্পিয়ন সবুজ মেরুন ব্রিগেড। সুপার সিক্স পর্বে কার্যত, দুর্দান্ত ফুটবল উপহার দিল মোহনবাগান। তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতে কলকাতা লিগ ২০২৬-এর চ্যাম্পিয়ন হল হল বাস্তব রায়ের ছেলেরা (Calcutta Football League 2026)। পরিসংখ্যান বলছে, আট বছর পর কলকাতা লিগ এল মোহনবাগান তাঁবুতে। নিঃসন্দেহে নাটকীয় পরিসমাপ্তি হল কলকাতা ফুটবল লিগের। শনিবার, তিনটি মাঠে একসঙ্গে খেলতে নেমেছিল সুপার সিক্সের ছটি দল। অঙ্কের হিসেব অনুযায়ী, পাঁচটি দলের কাছেই লিগ তালিকার শীর্ষে থাকার সম্ভাবনা ছিল। তার মধ্যে সবথেকে বেশি এবং জোরালো সম্ভাবনা ছিল মোহনবাগান এবং মহামেডানের সামনে (Mohun Bagan news)।
You said comeback,
We heard Mohun Bagan 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/DwIINSjhgD— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 19, 2026
এই দুটি দলের যে কোনও একটি দল জিতলেই তারা চ্যাম্পিয়ন। সেইরকম অবস্থায় দাঁড়িয়েই, বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত মিনি ডার্বিতে মুখোমুখি হয় মোহনবাগান বনাম মহামেডান। সেই ম্যাচেই ৩-২ গোলে মহামেডান স্পোর্টিংকে হারায় বাগান শিবির। সেই কারণেই, বাকি দুটি ম্যাচের ফলাফল লিগ তালিকার শীর্ষ স্থান নির্ধারণের ক্ষেত্রে কোনও প্রভাবই ফেলতে পারেনি। এই ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের হয়ে সাহাল আবদুল সামাদ জোড়া গোল করেন। অন্য গোলটি করেন সায়ন ব্যানার্জি। উল্টোদিকে দাঁড়িয়ে, মহামেডানের হয়ে গোল করেন লালরেমসাঙ্গা এবং মহিতোষ রায়।
অন্যদিকে, ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টসের মধ্যে ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে, কোল ইন্ডিয়াকে ৭-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। তবে তাতে লাভ কিছুই হয়নি। যদি মোহনবাগান-মহমেডান ম্যাচ ড্র হত, তাহলে গোলপার্থক্যের নিরিখে ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হত। কিন্তু বাস্তবে সেটা হয়নি। শনিবার, সবকটি ম্যাচ শেষের পর, তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে। ৫ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রইল দ্বিতীয় স্থানে এবং মহমেডান ও ভবানীপুর ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
মো হনবাগান বনাম মহামেডান ম্যাচে, সেরা ফুটবলার নির্বাচিত হন সবুজ মেরুনের সাহাল আবদুল সামাদ এবং সেভ অব দ্যা ম্যাচের পুরস্কার পান মহামেডান স্পোর্টিং এর গোলকিপার নিখিল ডেকা। সবমিলিয়ে, জমজমাটভাবেই শেষ হল কলকাতা ফুটবল লিগ। ঐতিহ্যবাহী এই ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।