Durand Cup 2026: ১৯৫০ সালে তৈরি হয় ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি। তারপর ১৯৫৬ সালে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদের হাত ধরে উদ্বোধন হয়'প্রেসিডেন্টস কাপের। ফলে, বোঝাই যাচ্ছে যে, এই ফুটবল প্রতিযোগিতার গুরুত্ব ঠিক কোন জায়গায়।

Durand Cup 2026: ঐতিহ্য, লড়াই, ফুটবল এবং দেশের সম্মান! সবকিছুই যেন মিলেমিশে একাকার এই ডুরান্ড কাপকে কেন্দ্র করে (Durand Cup 2026)। শুরুটা হয়েছিল সেই ১৮৮৮ সালে। ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ডের হাত ধরেই শিমলার অ্যানাডেলে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রাথমিকভাবে এটি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টগুলির মধ্যে আয়োজিত হয়েছিল। এরপর ১৯৪০ সালে, এই টুর্নামেন্টটি শিমলা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয়। সেই বছরই দেশের প্রথম কোনও ফুটবল ক্লাব হিসেবে শিরোপা জেতে মহামেডান স্পোর্টিং ক্লাব (Durand Cup 2026 knockout stage)। 

ঐতিহ্য, লড়াই, ফুটবল এবং দেশের সম্মান!

১৯৫০ সালে তৈরি হয় ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি। তারপর ১৯৫৬ সালে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদের হাত ধরে উদ্বোধন হয়'প্রেসিডেন্টস কাপের। ফলে, বোঝাই যাচ্ছে যে, এই ফুটবল প্রতিযোগিতার গুরুত্ব ঠিক কোন জায়গায়। ধীরে ধীরে এটি দেশের ফুটবল মানচিত্রে অন্যতম সেরা একটি প্রতিযোগিতা হয়ে ওঠে। যেখানে দেশের সব নামী ক্লাবগুলি অংশ নিয়ে থাকে। স্বাভাবিকভাবেই, লড়াই হয় তুল্যমূল্য। কারণ, সেনাবাহিনীর দল ছাড়াও প্রত্যেকটি দল পেশাদার ক্লাব ফুটবলের আঙিনায় প্রতিষ্ঠিত। তাই তারা সবাই ট্রফি জয়ের জন্য ঝাঁপায়। 

২০১৯ সালে, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের অধীনে টুর্নামেন্টটি কলকাতায় স্থানান্তরিত করা হয়। অর্থাৎ, ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্রের সঙ্গে এই টুর্নামেন্টের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। এরপর ২০২১ সালে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ডুরান্ড কাপ প্রতিযোগিতাকে ভারতীয় ফুটবল মরশুমের সূচনা-পর্ব হিসেবে স্বীকৃতি দেয়। নিঃসন্দেহে জৌলুসও বৃদ্ধি পায় এই মেগা প্রতিযোগিতার। পরিসংখ্যান বলছে, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। বিশ্বের পাঁচটি প্রাচীনতম জাতীয় ফুটবল প্রতিযোগিতার অন্যতম এটি। 

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ আক্ষরিক অর্থেই মর্যাদাপূর্ণ

মোহনবাগান হল রেকর্ড সংখ্যক শিরোপাজয়ী সবচেয়ে সফল ক্লাব এই টুর্নামেন্টের। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং মহামেডানও একাধিকবার এই ট্রফি জিতেছে। সাম্প্রতিক সময়ে, নর্থইস্ট ইউনাইটেড এফসিপ যথেষ্ট ভালো ফল করেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে, ডুরান্ড কাপে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল), আই-লিগ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দলগুলি অংশ নেয়। এবার বাইরের দলও আসছে। সেটা আগেও দেখা গেছিল। এই মুহূর্তে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ একটি ফুটবল ইভেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ডুরান্ড কাপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।