Calcutta Football League 2026: কলকাতা ফুটবল লিগের জন্য সোমবার দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কারণ, একইদিনে মাঠে নেমেছিল কলকাতার তিন প্রধান। একদিকে কল্যাণী স্টেডিয়ামে, মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং এবং অপরদিকে, নিজেদের মাঠে মোহনবাগান খেলতে নামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে (Calcutta Football League 2026)। তবে দুটি ম্যাচই ড্র হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মহমেডানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে, ম্যাচের শেষ মুহূর্তে গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বলা চলে, কোনওমতে হার বাঁচাল লাল হলুদ ব্রিগেড। ম্যাচ শেষ হল ১-১ ফলাফল নিয়ে। অপর ম্যাচে, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধেও ১-১ গোলে খেলা শেষ হল সবুজ মেরুন ব্রিগেড (cfl premier division 2026)।
যেহেতু গত ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান, তাই এই ম্যাচে জিতলে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারত তারা। কিন্তু ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ায়, সেটা আর হল না আপাতত। ওদিকে আবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের আগের ম্যাচে, এই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধেই গোলশূন্য ড্র করার পর, মহমেডানের বিরুদ্ধে কার্যত, জিততেই হত ইস্টবেঙ্গলকে। কিন্তু সোমবার, একদমই আশানুরূপ ফুটবল খেলতে পারেনি তারা। মজার বিষয় হল, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান! এই তিন দলই পয়েন্ট খোয়ানোর জেরে এবার কলকাতা লিগ জয়ের দাবিদার সুপার সিক্সের ৬টি দলই।
যদিও মোহনবাগান-ইউনাইটেড ম্যাচ বেশিরভাগ সময় পর্যন্তই গোলশূন্য ছিল। একেবারে শেষদিকে সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় বাগান শিবির। কিন্তু অতিরিক্ত সময়ের খেলায় সমতা ফেরায় ইউনাইটেড স্পোর্টস। গোল করেন সুময় সোম। অপর ম্যাচে, গোলশূন্য অবস্থায়। কোনও দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের ৬৯ মিনিটে, লালথান কিমার গোলে এগিয়ে যায় মহামেডান। এরপর আকাশ হেমব্রমের শেষ মুহূর্তের গোলে কোনওমতে সমতা ফেরায় লাল হলুদ ব্রিগেড। এই মুহূর্তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে মোহনবাগান। সম সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মহামেডান স্পোর্টিং। কারণ, গোল পার্থক্যে এগিয়ে সবুজ মেরুন ব্রিগেড। আর লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই কলকাতা লিগ জিতবে।
Calcutta Football League 2026: কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ ঘরে বসে দেখবেন কীভাবে?
তবে সেই ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ চলে আসবে। কারণ, টানা দুটি ম্যাচ ড্র করে এখন তৃতীয় স্থানে আছে তারা। কিন্তু শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে কমপক্ষে ৫ গোলের ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে, ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড স্পোর্টস। লিগ জয় করতে গেলে তাদেরকেও শেষ ম্যাচে কমপক্ষে ৫ গোলের ব্যবধানে জিততে হবে। পাশাপাশি ভবানীপুর এবং কোল ইন্ডিয়া শেষ দুটি ম্যাচ জিতে গেলে, তাদের সামনেও লিগ জেতার সুযোগ চলে আসতে পারে। যদি সেক্ষেত্রে মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ ড্র হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।