Calcutta Football League 2026: যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাস্তব রায়ের ছেলেরা। কিন্তু তারপরেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ফলে, সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। খেলার ৪১ মিনিটে, প্রথম গোল পায় রেলওয়ে এফসি। তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান (Mohun Bagan news)।

Calcutta Football League 2026: কলকাতা লিগে আবারও বড় জয় মোহনবাগানের। কয়েকদিন আগেই কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারায় তারা। এবার রেলওয়ে এফসি-কে পরাজিত করল সবুজ মেরুন ব্রিগেড (Calcutta Football League 2026)। শনিবার, ঘরের মাঠে রেলওয়ে এফসি-কে ৩-১ গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাস্তব রায়ের ছেলেরা। কিন্তু তারপরেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ফলে, সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। খেলার ৪১ মিনিটে, প্রথম গোল পায় রেলওয়ে এফসি। তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান (Mohun Bagan news)।

রেলওয়ে এফসি-কে ৩-১ গোলে হারিয়ে কলকাতা লিগে জয় মোহনবাগানের

Calcutta Football League 2026: কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৬-০ গোলে জয় মোহনবাগানের! হ্যাটট্রিক করলেন সুহেইল ভাট

দ্বিতীয়ার্ধে আরও ভালো ফুটবল উপহার দেয় তারা। খেলার ৪৭ মিনিটে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের শট ক্রসপিসে লেগে প্রতিহত হয়। এরপর ৫৩ মিনিটের মাথায়, কিয়ানের দুরন্ত পাস থেকে ব্যবধান বাড়ান রবিলাল মাণ্ডি। ম্যাচের ফলাফল তখন ২-১। কিন্তু তারপরেও ম্যাচের ফিরে আসে রেলওয়ে এফসি। ৫৫ মিনিটেই গোল পেতে পারত তারা। উল্টোদিকে ম্যাচের ৫৮ মিনিটে, মোহনবাগানের শট সেভ করেন রেলওয়ে গোলকিপার।

Scroll to load tweet…

সুপার সিক্সের আরও কাছে

Calcutta Football League: কলকাতা ময়দান, নষ্টালজিয়া এবং গরম ঘুগনি-প্যাটিস! ফুটবল শুধু ফুটবল নয়

তারপরেও দুই দলের কাছে একাধিক সুযোগ আসে। কিন্তু গোল আসছিল না। শেষপর্যন্ত, ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেকে দু’জন সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখান থেকে দুরন্ত হেডে গোল করে যান সুহেইল আহমেদ ভাট। সেই সুবাদেই ব্যবধানে বাড়ায় মোহনবাগান। তবে এরপর আর কোনও গোল আসেনি। শেষপর্যন্ত, ৩-১ গোলে ম্যাচ জিতে কলকাতা লিগের লড়াইতে সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।