Cape Town Test: অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্মরণীয় সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

Published : Oct 31, 2026, 07:24 PM ISTUpdated : Oct 31, 2026, 07:27 PM IST
South Africa Captain Temba Bavuma

সংক্ষিপ্ত

Cape Town Test: একেবারে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় বোধহয় একেই বলে। সিরিজে ০-১ পিছিয়ে থেকে, ইনিংসে ১০০ রানে পিছিয়ে পড়েও শনিবার কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ দখলে নিল দক্ষিণ আফ্রিকা।

Cape Town Test: একেবারে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় বোধহয় একেই বলে। সিরিজে ০-১ পিছিয়ে থেকে, ইনিংসে ১০০ রানে পিছিয়ে পড়েও শনিবার কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ দখলে নিল দক্ষিণ আফ্রিকা। এদিন অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে অল আউট করে তিন ম্যাচের এই নাটকীয় টেস্ট সিরিজে তেম্বা বাভুমারা জিতলেন ২-১। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে কেপটাউনে হিরো বনে গেলেন প্রোটিয়া স্পিনার সিমোন হার্মের। প্রথম ইনিংসেও হার্মের ৪ উইকেট নিয়েছিলেন। তার মানে পুরো টেস্টে এই প্রোটিয়া স্পিনার নিলেন মোট ১০টি উইকেট।

পিছিয়ে থেকে ম্যাচ ও সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

সিরিজের প্রথম টেস্টে ২১৪ রানের বিরাট ব্যবধানে জিতেছিল অজিরা। এরপর দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় মাত্র ১১০ রানে ৬ উইকেট খুইয়ে সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখান থেকে একেবারে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে সিরিজ জিতে দেখাল বিশ্বটেস্ট চ্যাম্পিয়নরা।

স্মরণীয় জয় দক্ষিণ আফ্রিকার

নাটকীয় ম্যাচ ও সিরিজ

এদিন কেপটাউনে মাত্র ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ৯ নম্বরে নেমে ন্যাথান লিঁয় ৩৩ রানের ইনিংস না খেললে অজিদের ইনিংস ১০০-র নিচে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার স্পেশালিস্ট ব্যাটারদের মধ্যে ক্যামেরুন গ্রিন (২৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান পাননি। মোট চারজন শূন্য রানে আউট হন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩২৯ রান, ১০০ রানের লিড ছিল প্যাট কামিন্সদের। দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রান করে ঘুরে দাঁড়ান বাভুমারা। ১৮১ রানে ৫ উইকেট হারিয়ে কেপটাউনে একটা সময় নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিল প্রোটিয়ারা। কিন্তু সেখান থেকে ষষ্ঠ উইকেটে প্রোটিয়া উইকেটকিপার রায়ান রিকেলটন ও উয়ান মুলদারের ১৫৪ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রিকেলটন (১০১) ও মুলদার (১১৫)- দুজনেই সেঞ্চুরি হাঁকান।

সিরিজ জিততে অজিদের প্রয়োজন ছিল ২৮৮ রান

চতুর্থ ইনিংসে কেপটাউন টেস্ট ও সিরিজ জিততে হলে অজিদের করতে হত ২৮৮ রান। শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য এই রানের টার্গেটটা অজিদের কাছে খুব একটা কঠিন হবে না বলেই মনে করা হচ্ছিল। কিন্তু হার্মারের অবিশ্বাস্য স্পেলে ছারখার হয়ে গেল অজিরা।

সিরিজের ফল

প্রথম টেস্ট- অস্ট্রেলিয়া জয়ী ২১৪ রানে। ডারবান।

দ্বিতীয় টেস্ট- দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩১ রানে জয়ী। গ্‌কেবেরহা।

তৃতীয় টেস্ট- দক্ষিণ আফ্রিকা জয়ী ১৭৬ রানে। কেপটাউন।

দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ী ২-১।

সিরিজ সেরা-মার্কো জেনসেন (১৯৮ রান, ১৩টি উইকেট)

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত
Bangladesh vs West Indies: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের, লাভ ভারতের