English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হারল চেলসি। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনাল ড্র করেছে। লা লিগায় সেল্টাকে হারিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
English Premier League: প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট নষ্ট। ফুলহ্যামের কাছে হারতে হারতে বেঁচে গেল তারা। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসে ১-১ স্কোরে ড্র করে ম্যাঞ্চেস্টার সিটি। এলিয়ট অ্যান্ডারসনের দুর্দান্ত গোল সিটিকে সমতা এনে দেয় (English Premier League)। ২০১১ সালের পর এই প্রথম ফুলহ্যামের বিরুদ্ধে জিততে পারল না সিটি। ঘরের মাঠে ড্র করায় সমর্থকদের দুয়ো শুনতে শুনতে মাঠ ছাড়তে হয় ফুটবলারদের। টানা তিনটি হারের পর ড্র করল সিটি। তবে প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেল চেলসি। লিডস ইউনাইটেডের কাছে তারা ১-৪ গোলে হেরেছে। ২৫ মিনিটে চেলসি প্রথমে গোল করলেও, এরপর লিডসের আক্রমণের ঝড় দেখা যায়। ২৮, ৫৩, ৫৮ মিনিট এবং ইনজুরি টাইমে গোল করে লিডস। নোয়াহ ওকাফোর জোড়া গোল করেন। ১৯৯৯ সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে এই প্রথম জয় পেল লিডস। ইউরোপিয়ান যোগ্যতা অর্জনের দিকে এগোনোর আশায় রয়েছে তারা।
ঘরের মাঠে চার গোলে বিধ্বস্ত চেলসি, হোঁচট খেল ম্যাঞ্চেস্টার সিটিও
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালও ড্র করেছে। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসেলের বিরুদ্ধে তারা ২-২ স্কোরে ড্র করে। ৭৮ মিনিটে আর্সেনাল সমতা ফেরায়। ম্যাচের মধ্যে গোলরক্ষক ডেভিড রায়ার চোট পাওয়া আর্সেনালের জন্য বড় ধাক্কা। তবে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেই রয়েছে তারা। অন্যদিকে, স্প্যানিশ লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টাকে তারা ২-১ গোলে হারিয়েছে। সেল্টা প্রথমে গোল করে এগিয়ে গেলেও জুড বেলিংহাম এবং কার্লোস এসপির গোলে রিয়াল জয় ছিনিয়ে নেয়। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার ঠিক পিছনেই দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।















