Commonwealth Games 2026: ভারতের মুকুটে আরও একটি পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর

Published : Jul 29, 2026, 01:37 AM ISTUpdated : Jul 29, 2026, 01:58 AM IST
Commonwealth Games 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে হরজিন্দর কৌর সিলভার মেডেল জিতলেন। নিঃসন্দেহে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি এবং ভারতকে আরও একটি পদক এনে দিলেন।

Commonwealth Games 2026: সাফল্যের চূড়ায় ভারত। এবার ভারতের মুকুটে জুড়ে গেল আরও একটি পদক (Commonwealth Games 2026)। রুপো জিতলেন হরজিন্দর কৌর। গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে হরজিন্দর কৌর সিলভার মেডেল জিতলেন। নিঃসন্দেহে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি এবং ভারতকে আরও একটি পদক এনে দিলেন। স্ন্যাচে ১০১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি, মোট ২২৭ কেজি ওজন তুলে ভারতের সফল ভারোত্তোলন অভিযানে আরও একটি পদক যুক্ত করেছেন হরজিন্দর কৌর (Glasgow Commonwealth Games 2026)।

ভারতের মুকুটে আরও একটি পদক, রুপো জিতলেন হরজিন্দর কৌর

ব্যাক টু ব্যাক পদক জিতছে আমাদের দেশ। আবারও সাফল্য এল ভারোত্তোলন ইভেন্টে। এই নিয়ে মোট ১১টি পদক জিতল টিম ইন্ডিয়া। সিলভার মেডেল জিতলেন হরজিন্দর কৌর। মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে দুরন্ত লড়াই করলেন তিনি। স্ন্যাচে ১০১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি, মোট ২২৭ কেজি ওজন তুলে চলতি কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন হরজিন্দর কৌর। অন্যদিকে, ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও পদক জেতেন ২৯ বছর বয়সী পাঞ্জাবের এই অ্যাথলিট। মহিলাদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন হরজিন্দর এবং এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মঞ্চে ৬৯ কেজি বিভাগেও স্ন্যাচে ব্রোঞ্জ পদক লাভ করেন। এবার ২০২৬ সালের কমনওয়েলথ গেমসেও ব্রোঞ্জ জিতলেন হরজিন্দর কৌর। 

একনজরে পদক তালিকা

এখনও অবধি চলতি কমনওয়েলথ গেমসে মোট ১১টি পদক জিতেছে ভারত। দুটি সোনা, ছয়টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। তার মধ্যে সবথেকে বেশি পদক এসেছে ভারোত্তোলন বিভাগ থেকেই। মোট সাতটি পদক এসেছে এই ইভেন্টে। কার্যত, ভারতের জয়জয়কার এই বিভাগে। মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন বিভাগে সোনা জিতেছেন মীরাবাঈ চানু। পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতেছেন ঋষিকান্ত সিং। রাজা মুথুপান্ডিও ভারোত্তোলন বিভাগে পদক জিতেছেন। মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছেন জ্ঞানেশ্বরী যাদব। মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিন্ধ্যারানি দেবী। পুরুষদের ৭৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতেছেন ভাল্লুরি অজয় বাবু। এবার মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে হরজিন্দর কৌর সিলভার মেডেল জিতলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Commonwealth Games 2026: একের পর এক পদক জিতছে ভারত, নতুন আরও দুটি মেডেল টিম ইন্ডিয়ার ঘরে
East Bengal: কলকাতা ফুটবল লিগে পাঠচক্রকে ৫ গোল, টানা ৪ ম্যাচে জয় ইস্টবেঙ্গলের