East Bengal: কলকাতা ফুটবল লিগে পাঠচক্রকে ৫ গোল, টানা ৪ ম্যাচে জয় ইস্টবেঙ্গলের

Published : Jul 28, 2026, 07:08 PM ISTUpdated : Jul 28, 2026, 07:17 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

Calcutta Football League 2026: শনিবার ডুরান্ড কাপে (Durand Cup 2026) কলকাতা ডার্বিতে হেরে গেলেও, কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের (East Bengal FC) জয়ের ধারা অব্যাহত। টানা চার ম্যাচে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। তরুণ ফুটবলারদের ধারাবাহিক সাফল্যে উজ্জীবিত ইস্টবেঙ্গল শিবির।

DID YOU KNOW ?
ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল
শনিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে হেরে গেলেও, কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের জয়ের ধারা অব্যাহত।

East Bengal FC: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) টানা চার ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। মঙ্গলবার বিকেলে নিজেদের মাঠে পাঠচক্রের বিরুদ্ধে ৫-১ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এদিন দেখা গেল, ডুরান্ড কাপে (Durand Cup 2026) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে হারের প্রভাব ইস্টবেঙ্গল দলের উপর পড়েনি। পাঠচক্রের বিরুদ্ধে এক গোল হজম করলেও, দাপট দেখিয়েই জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের পঞ্চম মিনিটে রাইট উইং থেকে বল পেয়ে প্রথম গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন আকাশ হেমব্রম। কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় পাঠচক্র। গোল করেন সৌভিক। ২১ মিনিটের মাথায় লাল-হলুদ ব্রিগেডের হয়ে দ্বিতীয় গোল করেন উত্তম হাঁসদা। তিনি প্রথমার্ধের সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষে ৩-১ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আকাশ। এরপর ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান বিলাল।

ফের কলকাতা লিগ জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগে সফলতম দল ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ৪১ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার লাল-হলুদ ব্রিগেড। লিগের শুরু থেকেই ছন্দে লাল-হলুদ ব্রিগেড। পরপর ম্যাচ জিতে ভালো জায়গায় ইস্টবেঙ্গল। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবারও ট্রফির ঠিকানা হতে পারে লেসলি ক্লডিয়াস সরণি। সেই আশাই করছেন সদস্য-সমর্থকরা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইস্টবেঙ্গলের সিনিয়র দল

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হেরে গেলেও, গ্রুপে পরের দুই ম্যাচ জিতলে নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে ইস্টবেঙ্গল। এই কারণে কলকাতা ডার্বি হারের ধাক্কা কাটিয়ে নতুন করে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। অনুশীলনে যোগ দিয়েছেন নতুন ভারতীয় ও বিদেশি ফুটবলার। ডুরান্ড কাপে পরের ম্যাচের আগে কয়েকদিন সময় আছে। তার মধ্যে দলের সবাই তৈরি হয়ে যাবেন বলে আশায় প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১
৪১ বার কলকাতা লিগ জিতেছে ইস্টবেঙ্গল।
কলকাতা ফুটবল লিগের সফলতম দল ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ৪১ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও লিগ জেতার দাবিদার লাল-হলুদ ব্রিগেড।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Calcutta Football League 2026: ডুরান্ড ডার্বির পর কলকাতা লিগেও জয় মোহনবাগানের! ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড
Zinedine Zidane: বিশ্বকাপের পরেই নতুন দায়িত্ব, ফ্রান্সের প্রধান কোচ জিনেদিন জিদান