Commonwealth Games 2026: আরও দুটি পদক এল ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জিতলেন ঝান্ডু কুমার এবং বিন্দ্যারানী দেবী

Published : Jul 27, 2026, 10:54 PM IST
Commonwealth Games 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিন্ধ্যারানি দেবী। ভারতের হয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ইতিহাস তৈরি করে ফেলেছেন তিনি। মোট উত্তোলন: ১৯৯ কেজি, স্ন্যাচ: ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ১১২ কেজি। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ভারতকে সাফল্য এনে দিয়েছেন ঝান্ডু কুমার।

Commonwealth Games 2026: গ্লাসগো থেকে আসছে দারুণ খবর। চলতি ২৩ তম কমনওয়েলথ গেমসে আরও দুটি পদক জয় টিম ইন্ডিয়ার (Commonwealth Games 2026)। এই নিয়ে মোট ৬টি মেডেল জিতলেন ভারতীয় তারকারা। একটি সোনা, তিনটি রুপো এবং এবার দুটি ব্রোঞ্জ পদক (Commonwealth Games medal tally)। মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিন্ধ্যারানি দেবী। ভারতের হয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ইতিহাস তৈরি করে ফেলেছেন তিনি। মোট উত্তোলন ১৯৯ কেজি, স্ন্যাচ ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ১১২ কেজি।

আরও দুটি পদক এল ভারতের ঝুলিতে

প্রসঙ্গত, এটি বিন্ধ্যারানি দেবীর দ্বিতীয় কমনওয়েলথ গেমস পদক। এর আগে তিনি ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৫ কেজি ইভেন্টে রুপো জেতেন। এই ব্রোঞ্জ জয়ের মাধ্যমে চলতি ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে দেশের ভারোত্তোলন দলের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রইল এবং দেশের পদক তালিকায় আরও একটি পদক যুক্ত হল। তবে এখানেই শেষ নয়। আরও একটি ব্রোঞ্জ পদক এসেছে। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ভারতকে সাফল্য এনে দিয়েছেন ঝান্ডু কুমার। সেরা লিফট ১৯০ কেজি, ব্রোঞ্জ পদক জিতলেন তিনি দেশের হয়ে। 

ব্রোঞ্জ জিতলেন ঝান্ডু কুমার এবং বিন্দ্যারানী দেবী

উল্লেখ্য, ভারতের হয়ে প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার। বিহারের বাসিন্দা ঝান্ডু কুমারকে প্রচুর আর্থিক প্রতিকূলতার মোকাবিলা করে এই জায়গায় আসতে হয়েছে। আন্তর্জাতিক স্তরে পদক জেতার আগে পরিবারকে সহায়তা এবং নিজের প্রশিক্ষণের খরচ জোগাতে একটা সময় তিনি সবজি বিক্রি করেছেন ও ই-রিকশাও চালিয়েছেন। তাঁর এই সাফল্যকে অদম্য সংকল্প এবং জীবনে ঘুরে দাঁড়ানোর ক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যেতে পারে। অতএব, এই নিয়ে মোট ৬টি মেডেল জিতলেন ভারতীয় তারকারা। একটি সোনা, তিনটি রুপো এবং এবার দুটি ব্রোঞ্জ পদক। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Match-fixing Case: শ্রীলঙ্কায় ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন না ২ ভারতীয়
East Bengal Transfer News: আক্রমণ থেকে রক্ষণ! মাঠে ঝড় তুলতে চাইছে ইস্টবেঙ্গল, দলে এলেন নতুন দুই তারকা?