Commonwealth Games 2026: আবারও একটি রুপো ভারতের মুকুটে! মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন বিভাগে পদক জিতলেন জ্ঞানেশ্বরী যাদব

Published : Jul 27, 2026, 08:09 PM ISTUpdated : Jul 27, 2026, 08:25 PM IST
Commonwealth Games 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: ভারোত্তোলনে মহিলাদের ৫৩ কেজি বিভাগে এবার রুপোর পদক জিতে আবারও ভারতকে শ্রেষ্ঠ আসনে বসালেন জ্ঞানেশ্বরী যাদব।তাঁর এই পদক চলতি প্রতিযোগিতায় ভারতের দুর্দান্ত পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করল এবং এটি আমাদের দেশের জন্য চতুর্থ ভারোত্তোলন পদক।

Commonwealth Games 2026: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জন্য দুর্দান্ত খবর (Commonwealth Games 2026)। সোমবার, আরও একটি পদক এল টিম ইন্ডিয়ার ঝুলিতে। আবারও একটি রুপো ভারতের মুকুটে! মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন বিভাগে পদক জিতলেন জ্ঞানেশ্বরী যাদব। কমনওয়েলথ গেমস ২০২৬-এর মঞ্চে মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি (Glasgow Commonwealth Games 2026)।

আবারও একটি রুপো ভারতের মুকুটে!

ভারোত্তোলনে মহিলাদের ৫৩ কেজি বিভাগে এবার রুপোর পদক জিতে আবারও ভারতকে শ্রেষ্ঠ আসনে বসালেন জ্ঞানেশ্বরী যাদব।তাঁর এই পদক চলতি প্রতিযোগিতায় ভারতের দুর্দান্ত পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করল এবং এটি আমাদের দেশের জন্য চতুর্থ ভারোত্তোলন পদক। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। চলতি কমনওয়েলথ গেমসে শুরুটা ভালোই হয়েছে ভারতের জন্য। আবারও দেশের সম্মান উজ্জ্বল হল। এবার পদক জিতলেন জ্ঞানেশ্বরী। তিনি ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ের বাসিন্দা।

৫৩ কেজি বিভাগে ভারতের অন্যতম সম্ভাবনাময় একজন ভারোত্তোলক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কমনওয়েলথ গেমসের আগে, তিনি ২০২৬ এশিয়ান সিনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করেন। যা আন্তর্জাতিক আঙিনায় তাঁর ধারাবাহিক ভালো পারফরম্যান্সেরই প্রমাণ বহন করছে। জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের জন্য ভারতের ভারোত্তোলন দলে জ্ঞানেশ্বরী নির্বাচিত হন। আর তারপরেই ফের একবার নিজেকে প্রমাণ করলেন এবং বুঝিয়ে দিলেন যে, তাঁকে নির্বাচন করা একদম সঠিক। দেশকে এনে দিলেন পদক।  

মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন বিভাগে পদক জিতলেন জ্ঞানেশ্বরী যাদব

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জন্য আরেকটি দুর্দান্ত খবর। সোমবার, আরও একটি পদক এল টিম ইন্ডিয়ার ঝুলিতে। আবারও একটি রুপো ভারতের মুকুটে! মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন বিভাগে পদক জিতলেন জ্ঞানেশ্বরী যাদব। কমনওয়েলথ গেমস ২০২৬-এর মঞ্চে মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে ভারতের দাপট, ফাইনালে পৌঁছলেন শ্রীশঙ্কর এবং সজন
Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের