Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের

Published : Jul 27, 2026, 04:16 PM IST
Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi: জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৮১ রান করা বৈভব সূর্যবংশীর পরিণত পারফরম্যান্সের প্রশংসা করলেন ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ। ক্রিকেটারদের শেখার ক্ষমতা এবং চাপের মুখে খেলার দক্ষতার তারিফ করলেও, লক্ষ্মণ মনে করিয়ে দিয়েছেন যে বৈভবের ফিটনেস আরও ভালো করতে হবে।

Vaibhav Suryavanshi: জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে, বৈভব সূর্যবংশী যে ইনিংসটা খেলেছেন, সেটাকে 'অত্যন্ত পরিণত' বললেন ভারতীয় দলের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ (Vaibhav Suryavanshi performance)। তাঁর মতে, মাত্র পনেরো বছর বয়সী এই ক্রিকেটারের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা অসাধারণ। লক্ষ্মণ মনে করেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত রেকর্ড ভেঙে ডুতে পারেন। এই ম্যাচে ভারত ৫ উইকেটে ১৯২ রান তোলে, যেখানে বৈভব ৪৯ বলে ৮১ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন।

"ফিটনেস আরও ভালো করতে হবে"

নিঃসন্দেহে এটি একটি দারুণ প্রত্যাবর্তন বৈভবের জন্য। লক্ষ্মণের মতে, বৈভবের এই ইনিংসটি ওর বেড়ে ওঠা এবং পরিণত হওয়ার প্রমাণ। তিনি বলেন, “খুবই পরিণত একটা পারফরম্যান্স। প্রত্যেকটা অভিজ্ঞতা, প্রত্যেকটা ম্যাচ থেকে ও শেখে, নিজেকে বিচার করে এবং আরও ভালো করার চেষ্টা করে। শুধু ম্যাচ নয়, প্রত্যেকটা প্র্যাকটিস সেশনও ও খুঁটিয়ে দেখে।” লক্ষ্মণ আরও যোগ করেন, "শেষ টি-টোয়েন্টিতে আমরা একটা খুবই ম্যাচিওর ইনিংস দেখেছি। কারণ, পিচটা বেশ কঠিন ছিল। বল নিচু হচ্ছিল এবং পিচটাও স্লো ছিল। জিম্বাবোয়ের বোলাররা ভালো বল করেছে এবং ওর বিরুদ্ধে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু বৈভব সেই পরিকল্পনা দারুণভাবে সামলেছে।" জিম্বাবোয়ে সিরিজে বৈভবের হাফ-সেঞ্চুরি দেখে তিনি মোটেও অবাক হননি বলে জানান লক্ষ্মণ। উদাহরণ হিসেবে তিনি গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেকে চাপের মুখে বৈভবের খেলার কথা মনে করিয়ে দেন।

বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের

লক্ষ্মণ আরও জানান, ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় বৈভব হতাশ ছিল। কিন্তু দল ওকে ভরসা দিয়েছে যে এটাই শেষ সুযোগ নয়, ওর সামনে একটা লম্বা ক্যারিয়ার পড়ে আছে। তবে লক্ষ্মণ এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, বৈভবের সার্বিক ফিটনেসের উপর আরও কাজ করতে হবে। তিনি বলেন, আজকের ম্যাচে চোট পাওয়ার পরেও ও মাঠে থাকতে চেয়েছিল। এটা দেখায় যে দলের জন্য ও কতটা অবদান রাখতে চায়। ওর এই মানসিকতা অসাধারণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা