Commonwealth Games 2026: জুডোতে রুপো জিতলেন যামিনী মৌর্য এবং ডেকাথলনে ব্রোঞ্জ আনলেন তেজস্বিন শঙ্কর, গ্লাসগোতে ইতিহাস গড়ছে ভারত

Published : Aug 01, 2026, 02:44 AM IST
Commonwealth Games 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৭ কেজি জুডো ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে সিলভার মেডেল জিতলেন যামিনী মৌর্য। পাশাপাশি মোট ৭৯৭৬ পয়েন্ট নিয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষদের ডেকাথলন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে প্রথম পদকজয়ী ভারতীয় অ্যাথলিট হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তেজস্বিন শঙ্কর।

Commonwealth Games 2026: চলতি কমনওয়েলথ গেমসে একের পর এক ইতিহাস গড়ছে ভারত (India medals CWG 2026)। গ্লাসগোতে এবার রুপো জিতলেন যামিনী মৌর্য। গ্লাসগোতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৭ কেজি জুডো ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে সিলভার মেডেল জিতলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের অ্যাচেলিয়া তোপ্রাকের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন। ম্যাচের ফলাফল নির্ধারিত হয় 'গোল্ডেন স্কোর' (অতিরিক্ত সময়)-এর মাধ্যমে। উল্লেখ্য, এর আগে এফআইএসইউ (FISU) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ব্রোঞ্জ পদক জয় করেন যামিনী। পাশাপাশি কমনওয়েলথ গেমসের আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টগুলিতেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভারতের এই মহিলা অ্যাথলিট। ন্যদিকে, কমনওয়েলথ গেমসে পুরুষদের ডেকাথলনের জ্যাভলিন থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তেজস্বিন শঙ্কর (Commonwealth Games 2026 medal table)।

জুডোতে রুপো জিতলেন যামিনী মৌর্য

শুক্রবার, কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষদের ডেকাথলন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে প্রথম পদকজয়ী ভারতীয় অ্যাথলিট হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। মোট ৭৯৭৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করেন তেজস্বিন। ৮০৯৬ পয়েন্ট পেয়ে গ্রেনাডার লিন্ডন ভিক্টর সোনা এবং ৮০৩৬ পয়েন্ট নিয়ে কানাডার ড্যামিয়ান ওয়ার্নার রুপো জয় করেন। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। তবে সেটি ছিল পুরুষদের হাই জাম্প ইভেন্টে। পাশাপাশি এশিয়ান গেমস ২০২৩: ডেকাথলনে রুপো জেতেন তেজস্বিন শঙ্কর। জাতীয় রেকর্ডের পরিসংখ্যান, হাই জাম্প ২.২৯ মিটার এবং ডেকাথলন: ৮০৫৭ পয়েন্ট।

ডেকাথলনে ব্রোঞ্জ আনলেন তেজস্বিন শঙ্কর

নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পারফর্ম করছে টিম ইন্ডিয়া। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৭ কেজি জুডো ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে সিলভার মেডেল জিতলেন যামিনী মৌর্য। পাশাপাশি মোট ৭৯৭৬ পয়েন্ট নিয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষদের ডেকাথলন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে প্রথম পদকজয়ী ভারতীয় অ্যাথলিট হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তেজস্বিন শঙ্কর। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Neeraj Chopra: সোনা গেল শ্রীলঙ্কার ঝুলিতে, কমনওয়েলথ গেমসে রুপো নীরজ চোপড়ার
Jamshedpur FC: আইএসএল-এ আর দল নামাবে না, ঘোষণা করে দিল জামশেদপুর এফসি