
Commonwealth Games: বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল গ্লাসগো কমনওয়েলথ গেমস। এবার পালা ভারতের আমেদাবাদের। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চলেছে আমেদাবাদ। শততম কমনওয়েলথ গেমসে আসর বসছে ভারত। দীর্ঘ ২০ বছর পর ভারতে ফের বসবে কমনওয়েলথ গেমসের আসর। এবার কমনওয়েলথ গেমসে ১৩টি সোনা ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চার নম্বরে শেষ করে ভারত।
স্কটল্যান্ডের গ্লাসগোর 'ওভিও হাইড্রো' (OVO Hydro) অ্যারেনায় এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হল ২০২৬ কমনওয়েলথ গেমসের। আর এরই সঙ্গে বিশ্ব ক্রীড়াঙ্গনের সমস্ত আলো এসে পড়ল ‘আহমেদাবাদ ২০৩০’-এর ওপর। এর মাধ্যমে গেমসের শততম সংস্করণ আয়োজনে ভারতের ঐতিহাসিক প্রস্তুতির সূচনা হলো। অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সংঘভীর হাতে তুলে দেওয়া হয় কমনওয়েলথ গেমসের অফিসিয়াল পতাকা। স্কটল্যান্ডের ঐতিহ্য ও ভারতের সমৃদ্ধ সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই সমাপ্তি সন্ধ্যাটি গত ১১ দিনের প্রতিযোগিতার এক স্মরণীয় সমাপ্তি ঘটায়।
সমাপ্তি অনুষ্ঠানের ভিডিও
𝑨𝑷𝑵𝑨 𝑯𝑨𝑰 𝑫𝑰𝑵 𝒀𝑬 𝑨𝑨𝑱 𝑲𝑨... 𝑳𝑬𝑯𝑹𝑨 𝑫𝑶! 🎶
A powerhouse performance by Shankar, Siddharth & Shivam Mahadevan to welcome the centenary Commonwealth Games to India!💥 #SonySportsNetwork #SonyLIV #Glasgow2026 #GlasgowMeinTiranga #Cheer4Bharat pic.twitter.com/bZjZaB8EbN— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2026
গ্লাসগোয় সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে ভারতের ১৮ মিনিট ২৭ সেকেন্ডের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা বিশ্ববাসীকে মুগ্ধ করে। গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সংঘভীর হাতে তুলে দেওয়া হলো কমনওয়েলথ গেমসের পতাকা।অস্ট্রেলিয়ার পর বিশ্ব ইতিহাসে মাত্র দ্বিতীয় দেশ হিসেবে দু'বার কমনওয়েলথ গেমস আয়োজনের গৌরব অর্জন করছে ভারত। শততম কমনওয়েলথ গেমসের অফিসিয়াল আয়োজক শহর হিসেবে আত্মপ্রকাশ করল 'আমেদাবাদ ২০৩০'।
স্কটিশ সংগীত, নৃত্য ও সংস্কৃতির রঙিন উদযাপনের পরপরই পুরো স্টেডিয়ামের নজর চলে যায় ভারতের দিকে। ১৮ মিনিট ২৭ সেকেন্ডের এক বিশেষ পরিবেশনায় ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, ক্রীড়া উৎকর্ষ এবং আহমেদাবাদ ২০৩০-এর ভাবধারা তুলে ধরা হয়। অ্যারেনাজুড়ে ধ্বনিত হয় 'বন্দে মাতরম', 'শিব স্তোত্র' এবং 'শুনো গৌর সে দুনিয়া ওয়ালো'-র মতো লিজেন্ডারি সুর। উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে শিল্পীদের অভিবাদন জানান। বসুধৈব কুটুম্বকম'বিশ্বই এক পরিবার', এই মূলভাবনাকে সামনে রেখে আয়োজিত হয় পুরো প্রদর্শনী। ভারতীয় সেতার বাদক ঋষভ শর্মা এবং স্কটিশ সংগীতশিল্পী রস অ্যানসলির যুগলবন্দী দুই আয়োজক শহরের সুদৃঢ় বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে।
দেখুন ভিডিও
The honour of a lifetime. 🙌
Jaismine Lamboria carries the Tricolour as #TeamIndia's flag bearer at the Commonwealth Games Glasgow 2026 Closing Ceremony. #SonySportsNetwork #SonyLIV #Glasgow2026 #GlasgowMeinTiranga #Cheer4Bharat pic.twitter.com/fnqcaAupcB— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2026
তারকাখচিত সমাপ্তি ও ক্রীড়াবিদদের প্যারেড
সমাপ্তি অনুষ্ঠানের শেষভাগে ভারতীয় সংগীতের দিকপাল শংকর মহাদেবন, ঋষভ শর্মা এবং ভূমি ত্রিবেদীর ঝড় তোলা পারফরম্যান্সে পুরো গ্লাসগো মেতে ওঠে ভারতীয় আতিথেয়তার উৎসবে। প্রথাগত 'প্যারেড অব অ্যাথলিটস'-এ ভারতীয় তেরঙ্গা পতাকা হাতে নেতৃত্ব দেন কমনওয়েলথ বক্সিং চ্যাম্পিয়ন জেসমিন লাম্বোরিয়া। ৭৪টি কমনওয়েলথ দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা একসঙ্গে মার্চ-পাস্টে অংশ নিয়ে ক্রীড়াসুলভ মনোভাব ও ঐক্যের পরিচয় দেন।
২০৩০ সালের কমনওয়েলথ গেমস ক্রীড়া ইতিহাসে এক বিশেষ স্থান দখল করতে যাচ্ছে, কারণ এটি এই টুর্নামেন্টের ১০০ বছর পূর্তি। ২০১০ সালের দিল্লি গেমসের পর ভারত দ্বিতীয়বারের মতো এই মেগা ইভেন্ট আয়োজন করতে চলেছে। গ্লাসগো থেকে আমেদাবাদের হাতে ব্যাটন হস্তান্তরের মধ্য দিয়ে বিশ্বমানের ক্রীড়া মহোৎসব আয়োজনে ভারতের কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।