Mohun Bagan East Bengal: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিবস পালন হল জাঁকজমকভাবেই, সেরার তালিকায় কারা?

Published : Aug 03, 2026, 02:43 AM IST
Mohun Bagan East Bengal

সংক্ষিপ্ত

Mohun Bagan East Bengal: মোহনবাগানের তরফে বর্ষসেরা ফুটবলার তথা শিবদাস ভাদুড়ি পুরস্কার পেলেন আলবার্তো রডরিগেজ, সেরা ফরোয়ার্ড তথা সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার পেলেন লিস্টন কোলাসো। সেরা যুব ফুটবলারের সম্মান পেয়েছেন সুহেইল আহমেদ ভাট। ইস্টবেঙ্গলের তরফে 'ভারত গৌরব' সম্মান পেলেন সঞ্জীব সান্যাল ও গায়ক প্রীতম চক্রবর্তী।

Mohun Bagan East Bengal: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, কলকাতার দুই প্রধান তথা ভারতীয় ফুটবলের দুই জায়ান্ট ক্লাবই তাদের জাঁকজমকভাবে তাদের মোহনবাগান (Mohun Bagan) দিবস এবং ইস্টবেঙ্গল (East Bengal) দিবস পালন করল। ময়দানের অভূতপূর্ব কিছু নিদর্শন। এই বছর বেশ কিছু তারকা খেলোয়াড়ের হাতে উঠল সেরার পুরস্কার। তবে ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত মানুষরাই নন, তার বাইরের বৃত্তের অনেকেও এই পুরস্কার পেলেন।  মোহনবাগান দিবস এবার দু-দিন ধরে পালিত হল। ২৯ জুলাই মোহনবাগান মাঠে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন করা হয় এবং এরপর ৩০ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।

মোহনবাগানের সেরার তালিকায় কারা?

এই বছর মোহনবাগানের তরফে বর্ষসেরা ফুটবলার তথা শিবদাস ভাদুড়ি পুরস্কার পেলেন আলবার্তো রডরিগেজ, সেরা ফরোয়ার্ড তথা সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার পেলেন লিস্টন কোলাসো। সেরা যুব ফুটবলারের সম্মান পেয়েছেন সুহেইল আহমেদ ভাট। ক্রীড়া সাংবাদিকতায় মতি নন্দী পুরস্কার পেলেন গৌতম ভট্টাচার্য। সেরা ক্রীড়া সংগঠক তথা অঞ্জন মিত্রর নামাঙ্কিত পুরস্কার হিসেবে মরণোত্তর সম্মান দেওয়া হবে গোপীনাথ ঘোষকে। সেরা রেফারি হিসেবে সম্মানিত হয়েছেন সাগর সেন, হকিতে কেশব দত্ত পুরস্কার পেয়েছেন মহম্মদ রহিল মহসিন, অ্যাথলেটিক্সে প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার পেলেন তাহুরা খাতুন এবং ক্রিকেটে অরুণ লাল পুরস্কার প্রাপক অভিষেক রমন। পাশাপাশি মোহনবাগানের তরফে বিশেষ সংবর্ধনা দেওয়া হল বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে। উমাকান্ত পালধি পুরস্কার পেলেন সবুজ মেরুনের সেরা সমর্থক রাজীব রায় এবং সৌরভ ঘোষ চক্রবর্তী। সেইসঙ্গে, আজীবন সম্মান দেওয়া হল প্রতাপ ঘোষকে।

ইস্টবেঙ্গলের সেরার তালিকায় কারা?

ইস্টবেঙ্গলের তরফে 'ভারত গৌরব' সম্মান পেলেন সঞ্জীব সান্যাল ও গায়ক প্রীতম চক্রবর্তী,  নসা সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বলাই মুখার্জী। ব্যোমকেশ বসু নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন তরুণ দে, অজয় বসু নামাঙ্কিত সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন বিক্রান্ত গুপ্তা, পুষ্পেন সরকার নামাঙ্কিত চিত্র সাংবাদিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শঙ্কর নাগ দাসকে এবং পঙ্কজ গুপ্ত নামাঙ্কিত রেফারি অ্যাওয়ার্ড পেয়েছেন ভোলানাথ দত্ত। প্রতুল চক্রবর্তী নামাঙ্কিত রেফারি অ্যাওয়ার্ড পেলেন পীযূষ রায়, বনোয়ারীলাল নামাঙ্কিত ফুটবলার অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে আনোয়ার আলি এবং সাথী দেবনাথকে। জীবন চক্রবর্তী নামাঙ্কিত বছরের সেরা উদীয়মান ফুটবলার হলেন এডমুন্ড লালরিনডিকা। গোপাল বসু নামাঙ্কিত ক্রিকেটার অফ দ্য ইয়ার হলেন ঋতম পোড়েল। 

স্বপন বল নামাঙ্কিত সাপোর্টার অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হলেন মনোময় ভট্টাচার্য, ঋজু দাস, শ্যামল মজুমদার এবং কল্পনা চক্রবর্তী। প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত অ্যাওয়ার্ড জিতলেন বিনো জর্জ, প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড পেলেন সুলঞ্জনা রাউল, সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড পেয়েছেন  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড দেওয়া হল চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলিকে। ক্লাবে পতাকা উত্তোলন হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয় নজরুল মঞ্চে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: ২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩! পাঞ্জাবের জেলা ক্রিকেটে চমক অভিষেক শর্মার
Nirmal Purja: গিলগিট-বালতিস্তানে তুষারধসে পড়েছিলেন, উদ্ধার পর্বতারোহী নির্মল পূর্জার দেহ