Kabaddi: আমেদাবাদে প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপ, আসছে না পাকিস্তান

Published : Oct 21, 2026, 07:17 PM IST
Asian Games 2026 Kabaddi

সংক্ষিপ্ত

Commonwealth Kabaddi Championship 2026: সম্প্রতি কোনও খেলাতেই ভারতের সঙ্গে লড়াই করতে পারছে না পাকিস্তান (Pakistan)। সব খেলাতেই পাকিস্তানকে টেক্কা দিচ্ছে ভারত। এই বিড়ম্বনা এড়াতেই হয়তো আমেদাবাদে (Ahmedabad) হতে চলা প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে দল পাঠাচ্ছে না পাকিস্তান সরকার।

DID YOU KNOW ?
ভারতে আসছে না পাক দল
আমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে আসার অনুমতি পায়নি পাকিস্তান দল।

Kabaddi News: ভারতের মাটিতে কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে (Commonwealth Kabaddi Championship 2026) যোগ দিতে আসছে না পাকিস্তান দল। পাকিস্তান সরকার কবাডি দলকে ভারতে আসার অনুমতি দেয়নি। ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশনের (International Kabaddi Federation) সচিব তেজস্বী গেহলট (Tejasvi Gehlot) এই খবর নিশ্চিত করেছেন। শুক্রবার আমেদাবাদের (Ahmedabad) বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ১৩টি দেশের পুরুষ ও মহিলা দল যোগ দিতে চলেছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। পাকিস্তান দলের না আসা অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। তেজস্বী জানিয়েছেন, পাকিস্তান যাতে এই টুর্নামেন্টে যোগ দিতে পারে, তার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র তৈরি করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান সরকার তাদের দলকে ভারতে আসার অনুমতি দেয়নি। তেজস্বীর কথায়, ‘পাকিস্তান সরকার তাদের খেলোয়াড়দের আমাদের দেশে আসার অনুমতি দেয়নি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমি জানি না। আমাদের সরকার অনুমতি দিয়েছিল এবং আমরা প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পাঠিয়েছিলাম। কিন্তু পরে আমাদের জানানো হয়, তারা আসতে পারবে না।’

কমনওয়েলথ গেমসে যুক্ত হবে কবাডি

আহমেদাবাদকে প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজক শহর হিসেবে বেছে নেওয়ার পিছনে বিশেষ কারণ রয়েছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেদাবাদ। সেই শহরেই এই প্রতিযোগিতা আয়োজন করে ভবিষ্যতে কমনওয়েলথ গেমসে কবাডিকে পদক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করতে চাইছেন আয়োজকরা। তেজস্বী বলেছেন, ‘এই প্রতিযোগিতায় অনেক দেশকে যোগ দিতে দেখবেন। আমেদাবাদ কমনওয়েলথের আয়োজক শহর হওয়ায় এখানে ফিরে এসে চ্যাম্পিয়নশিপ আয়োজন করাটা আমাদের কাছে আদর্শ সিদ্ধান্ত। আগামী কমনওয়েলথ গেমসে কবাডিকে পদক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হলে আমাদের এখানে আসা প্রয়োজন ছিল।’ তিনি আরও জানান, কমনওয়েলথ গেমসে কোনও খেলাকে অন্তর্ভুক্ত করার জন্য পাঁচটি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।

১৩টি দেশের ৪০০-র বেশি অ্যাথলিট

কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১৩টি দেশের ২৩টি দল এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। ৪০০-রও বেশি কবাডি খেলোয়াড় এই প্রতিযোগিতায় যোগ দিতে আসছেন। নয় দিন ধরে মোট ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ৩৯টি এবং মহিলাদের ২৩টি ম্যাচ রয়েছে। ভারতের অপেশাদার কবাডি ফেডারেশনের (Amateur Kabaddi Federation of India) উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশনের অনুমোদনে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই প্রথম কমনওয়েলথ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে এই টুর্নামেন্টের মাধ্যমে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩
প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে যোগ দিচ্ছে ১৩ দেশ।
আমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে চলেছে ১৩ দেশের দল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Para Games 2026: তৃতীয় দিন ৫ সোনা, এশিয়ান প্যারা গেমসে চমক ভারতের
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?