আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন তরুণ বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটার ইরফান পাঠান নিজেও।
24
১৪ বলে ১টি চার এবং ৫টি ছক্কা
এই ম্যাচে রাজস্থান ২৭ রানে জয়লাভ করে। রাজস্থানের হয়ে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। ১৪ বলে ১টি চার এবং ৫টি ছক্কার সুবাদে ৩৯ রান করেন তিনি। আর সেই ম্যাচেই নয়া রেকর্ড গড়লেন বৈভব। । আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বলের ব্যবধানে ছক্কা মারার নজির গড়লেন রাজস্থান রয়্যালসের ১৫ বছরের এই তরুণ ব্যাটার।
34
প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন
এখনও পর্যন্ত, আইপিএল-এর ইতিহাসে প্রতি ৪.৯ বলে একটি ছক্কা মেরেছেন বৈভব। এর আগের রেকর্ডটি ছিল রোমারিও শেফার্ডের নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটার আইপিএলে প্রতি ৫.১ বলে একটি করে ছয় মেরেছেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন উর্ভিল প্যাটেল। তিনি প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন। অন্যদিকে, সেই তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি প্রতি ৬.৪ বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা আইপিএলে প্রতি ৬.৮ বলে একটি ছয় মেরেছেন।
শুধু তাই নয়, আরও একটি নজির রয়েছে বৈভবের ঝুলিতে। ১৮ বছর বয়স হওয়ার আগেই তিনি প্রথম সারির কোনও টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন। ১৫ বছরের ব্যাটার হিসেবে আইপিএলে তাঁর সংগ্রহে ৩৩৫ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আয়ুষ মাত্রে, সংগ্রহে ২৪০ রান এবং তৃতীয় স্থানে আছেন রিয়ান পরাগ। তাঁর নামের পাশে ১৬০ রান।