IPL 2026: ক্রিকেট দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি-বেসড টি-২০ লিগগুলির মধ্যে সবচেয়ে সফল ও আর্থিকভাবে শক্তিশালী আইপিএল। এই লিগের শুরুর দিকে প্রধান কর্তা ছিলেন ললিত মোদী (Lalit Modi)। এখন অবশ্য তিনি ক্রিকেট প্রশাসন থেকে অনেক দূরে। কিন্তু তা সত্ত্বেও আইপিএল ও ক্রিকেট নিয়ে মতামত প্রকাশ করে চলেছেন ললিত।

DID YOU
KNOW
?
ওডিআই-এর ভবিষ্যৎ নেই
গত কয়েক বছর ধরেই ওডিআই ফর্ম্যাট নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এখন আলোচনা চলছে, বেশিরভাগ দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ বন্ধ হয়ে যেতে পারে।

Lalit Modi: ওডিআই সিরিজ খেলার দরকার নেই। ভারতীয় দল বরং বেশি টি-২০ ম্যাচ খেলুক। আইপিএল-এ (IPL 2026) সব দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলুক। বিসিসিআই-কে (BCCI) এমনই পরামর্শ দিলেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী। তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট চিরকালই থাকা উচিত। আমাদের ওডিআই খেলা ছেড়ে দেওয়া উচিত এবং টি-২০ ম্যাচ খেলা উচিত। ওডিআই ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্য দারুণ কাজ করেছিলেন কেরি প্যাকার (Kerry Packer)। আমি তাঁকে কুর্ণিশ করছি। কিন্তু ওডিআই-এর সময় শেষ হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের দিন-রাতের ফর্ম্যাটে সরে যাওয়া উচিত। কিন্তু আমার মনে হচ্ছে, অন্য কোনও লিগ আইপিএল-এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে না।’ ক্রিকেট-বাণিজ্য খুব ভালো বোঝেন ললিত। এই কারণে তাঁর পরামর্শ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। এমনকী, বিসিসিআই ললিতের দেখানো পথে হাঁটতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ বন্ধ হয়ে যাবে?

আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের (ICC Future Tours Programme) বর্তমান সময়সীমা শেষ হচ্ছে ২০২৭ সালে। তারপর ক্রিকেট দুনিয়ায় অনেক বদল দেখা যেতে পারে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (IPL Chairman Arun Singh Dhumal) বলেছেন, 'গত কয়েক বছরে হওয়া পরিবর্তনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন, কিছু দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ নিয়ে অবশ্যই আগ্রহ কমে গিয়েছে। এই কারণেই বিভিন্ন দেশ নিজেদের লিগ চালু করছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board) দ্য হান্ড্রেড (The Hundred) চালু করেছে। অস্ট্রেলিয়ায় (Australia) বিগ ব্যাশ লিগ (Big Bash League) চলছে। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (International League T20) চলছে। দক্ষিণ আফ্রিকায় (South Africa) এসএ২০ (SA20) চালু হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও (Caribbean Premier League) চলছে। এই ধারা চলতে থাকলে সব দেশই কম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইবে। যে দ্বিপাক্ষিক সিরিজ খেললে বেশি অর্থ পাওয়া যায়, শুধু সেই সিরিজই খেলবে।'

ওডিআই বিশ্বকাপের পর কী হবে?

আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) হতে চলেছে। তারপর বেশিরভাগ ওডিআই সিরিজই বন্ধ হয়ে যেতে পারে। আইপিএল চেয়ারম্যানের ইঙ্গিত সত্যি হলে ভারতীয় দল বহুদেশীয় টুর্নামেন্ট ছাড়া খুব বেশি ওডিআই ম্যাচ খেলবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।