India vs Pakistan: ঈশানের পর সূর্যকুমারের লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

Published : Feb 15, 2026, 08:41 PM ISTUpdated : Feb 15, 2026, 08:52 PM IST
Ishan Kishan

সংক্ষিপ্ত

India vs Pakistan: প্রত্যাশামতোই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ জমে উঠেছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ঈশান কিষানের (Ishan Kishan) দাপটে ভালো জায়গায় ভারতীয় দল।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন ভারতীয় দল
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবার খেতাব ধরে রাখাই লক্ষ্য।

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান করল ভারতীয় দল। সেরা ব্যাটিং করলেন ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। এই তরুণ ব্যাটার শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চাপ তৈরি করতে থাকেন। তিনি ২৭ বলে অর্ধশতরান পূরণ করার পর ৪০ বলে ৭৭ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) অবশ্য কোনও প্রভাবই ফেলতে পারেননি। তিনি চার বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। প্রথম ওভারের ষষ্ঠ বলে অভিষেকের উইকেট হারায় ভারতীয় দল। তবে তারপর ঈশানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে রান তুলতে কোনও সমস্যা হয়নি।

সূর্যকুমার যাদবের লড়াই

ভারতীয় দলের অন্য কোনও ব্যাটার ঈশানের মতো ব্যাটিং করতে পারেননি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিলক ভার্মা (Tilak Varma) ২৪ বল খেলে ২৫ রান করেন। তিনি টি-২০ ফর্ম্যাটের হিসেবে মন্থর ব্যাটিং করেন। ঈশান যতক্ষণ ক্রিজে ছিলেন, তাঁকে স্ট্রাইক দিয়ে যাচ্ছিলেন তিলক। কিন্তু ঈশান আউট হয়ে যাওয়ার পর দায়িত্ব নিতে পারেননি তিলক। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) লড়াই করেন। তবে তিনি মন্থর ব্যাটিং করেন। গুরুত্বপূর্ণ সময়ে দলের রান বাড়াতে পারেননি অধিনায়ক। তিনি ২৯ বল খেলে ৩২ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রথম বলেই আউট হয়ে যান। পরপর দুই বলে তিলক ও হার্দিককে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন সায়েম আয়ূব (Saim Ayub)। তবে হ্যাটট্রিক আটকান শিবম দুবে (Shivam Dube)। তিনি সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে লড়াই করেন। সূর্যকুমার আউট হয়ে যাওয়ার পর ১৯-তম ওভারে ক্রিজে যান রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি চার বলে ১১ রান করে অপরাজিত থাকেন। শিবম ১৭ বল খেলে ২৭ রান করে রান আউট হয়ে যান।

সায়েমের ৩ উইকেট

সায়েম ২৫ রান দিয়ে তিন উইকেট নেন। শাহিন আফ্রিদি (Shaheen Afridi) দুই ওভার বোলিং করে ৩১ রান দিয়ে এক উইকেট নেন। পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha) দুই ওভার বোলিং করে ১০ রান দিয়ে এক উইকেট নেন। বোলিং অ্যাকশনের জন্য আলোচনায় থাকা উসমান তারিক (Usman Tariq) চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি টি-২০ বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলছে ভারতীয় দল।
রবিবার চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
India vs Pakistan: ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের