টি-২০ বিশ্বকাপ ২০২৬: কীভাবে দেখবেন সব ম্যাচ? জেনে নিন সম্পূর্ণ বিবরণ

Published : Feb 04, 2026, 04:58 PM IST

2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ভারত ও শ্রীলঙ্কায় (Sri Lanka) হবে সব ম্যাচ। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, এই টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা বাড়ছে।

PREV
14
শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬, ভারত-সহ সব দলের ম্যাচ ঘিরেই উৎসাহ বাড়ছে

শনিবার শুরু টি-২০ বিশ্বকাপ

বিশ্বের ক্রিকেট ভক্তদের প্রতীক্ষিত টি-২০ বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া-সহ মোট ২০টি দল অংশগ্রহণ করবে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই টুর্নামেন্টের একাধিক ম্যাচ হবে। ফলে পশ্চিমবঙ্গের ক্রিকেটপ্রেমীরাও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
এবারের টি-২০ বিশ্বকাপে ২০ দল যোগ দিতে চলেছে। ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে।
24
এবারের টি-২০ বিশ্বকাপের সেরা আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত

ভারত-পাকিস্তান ম্যাচ হবে?

এবারের টি-২০ বিশ্বকাপে ভারত গ্রুপ 'এ'-তে রয়েছে। ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু পাকিস্তান সরকার এই ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেছে। তারা সিদ্ধান্ত না বদলালে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ভারত-পাক ম্যাচ দেখার সুযোগ পাবেন না।

৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
শনিবার, ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের উদ্বোধন। ভারত ও শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা বাড়ছে।
34
টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখবেন?

কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপের ম্যাচ?

এবারের টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। বাংলা ধারাভাষ্যের জন্য রয়েছে স্টার স্পোর্টস বাংলা চ্যানেল। মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপে ডিজনি প্লাস হটস্টারেও (Disney+ Hotstar) লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে। ফলে শনিবার থেকেই ক্রীড়াপ্রেমীদের সব ম্যাচের দিকে নজর রাখতে হবে।

44
এবারের টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি কখন শুরু হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

কখন শুরু হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ?

টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১টা, দুপুর তিনটে এবং সন্ধে সাতটায় শুরু হবে। ভারতীয় দলের সব ম্যাচ সন্ধে সাতটা থেকে শুরু হবে। ফলে ক্রীড়াপ্রেমীদের সুবিধা হবে। বিশেষ করে কাজের দিনে ম্যাচ থাকলে অনেকেই অফিস থেকে বাড়ি ফিরে খেলা দেখার সুযোগ পাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories