Matheesha Pathirana: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিসা পাথিরানা, বড় ধাক্কা শ্রীলঙ্কার

Published : Feb 18, 2026, 07:57 PM IST
Matheesha Pathirana

সংক্ষিপ্ত

Matheesha Pathirana: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের খেলা শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা (Sri Lanka)। চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার মাথিসা পাথিরানা।

DID YOU KNOW ?
শ্রীলঙ্কার কোচ রাঠোর
চলতি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন বিক্রম রাঠোর।

2026 ICC Men's T20 World Cup: চোট পেয়ে চলতি টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)। তিনি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ম্যাচে কাফ মাসলে চোট পান। সেই চোটের কারণেই তাঁর পক্ষে এই টুর্নামেন্টে আর কোনও ম্যাচে খেলা সম্ভব হবে না। বুধবার এই খবর জানিয়েছেন শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathour)। বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়ের (Zimbabwe) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। এই ম্যাচ হতে চলেছে কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium)। এই ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে পাথিরানার চোট প্রসঙ্গে রাঠোর বলেছেন, ‘ও এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য আনফিট ঘোষিত হয়েছে। এখনও পর্যন্ত যদি সরকারিভাবে সে কথা ঘোষণা করা না হয়ে থাকে, তাহলে আমি আশা করছি খুব তাড়াতাড়ি এই ঘোষণা করা হবে।’

পাথিরানার পরিবর্ত কে?

পাল্লেকেলেতে (Pallekele) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র চার বল করার পরেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান পাথিরানা। তাঁর বাঁ পায়ের কাফ মাসলে চোট লাগে। তাঁর চোট পরীক্ষা করে মাঠের বাইরে নিয়ে যান শ্রীলঙ্কা দলের ফিজিও। সেই ওভারের বাকি দুই বল করেন দাসুন শনাকা (Dasun Shanaka)। পাথিরানা আর মাঠে ফেরেননি। তখনই তাঁর চোট নিয়ে শ্রীলঙ্কা শিবিরে উদ্বেগ তৈরি হয়েছিল। রাঠোর জানিয়েছেন, এই পেসারের পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চিন্তায় কলকাতা নাইট রাইডার্স

এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগামী মাসের শেষদিকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে শ্রীলঙ্কার এই পেসার চোট পাওয়ায় কেকেআর শিবিরেও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
১৮ কোটি টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর।
এবারের আইপিএল-এর নিলামে শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Super 8 Schedule: সুপার এইটে তুলনায় সহজ গ্রুপে টিম ইন্ডিয়া, দেখুন সূচি
Pakistan vs Namibia: দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে 'বীরত্ব', সুপার এইটে পাকিস্তান