India vs Netherlands T-20 World Cup: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের, প্রথম একাদশে পরিবর্তন

Published : Feb 18, 2026, 06:35 PM ISTUpdated : Feb 18, 2026, 06:53 PM IST
India vs Netherlands T-20 World Cup

সংক্ষিপ্ত

India vs Netherlands T-20 World Cup:  চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লড়াইতে বুধবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নেদারল্যান্ডস। 

India vs Netherlands T-20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লড়াইতে বুধবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নেদারল্যান্ডস (ind vs netherlands)। ইতিমধ্যেই এই ম্যাচের টস হয়ে গেছে (IND vs NED T20 World Cup 2026)। 

টসে জিতে ব্যাটিং নিল ভারত

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া সুপার এইটে চলে গেছে। প্রথমে আমেরিকা, তারপর নামিবিয়া এবং গত ম্যাচে ৬১ রানে হারিয়ে সুপার এইট পর্বে জায়গা পাকা করে ফেলেছেন সূর্যকুমার যাদবরা। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। তবুও বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। 

প্রসঙ্গত, ম্যাচের আগেরদিন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, "আমরা এই ম্যাচটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করতে চাই না। জয়ের ধারা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার। পিচের পরিস্থিতি অনুযায়ী, ছোটখাটো পরিবর্তন করা হতে পারে। কিন্তু আমরা দলের ভারসাম্য নষ্ট করব না।" এমনকি তিনি উল্লেখ করেন যে, বুমরা এবং অভিষেক শর্মাকে বিশ্রাম দেওয়া হবে না। সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দলের প্রথম একাদশে এই দুই তারকা রয়েছেন। 

নিঃসন্দেহে একটি বিষয় পরিষ্কার যে, ভারত সুপার এইট নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। কারণ, আগামী ২২ ফেব্রুয়ারি, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নামছে ইন্ডিয়া। আহমেদাবাদে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপরের ম্যাচটি রয়েছে ২৬ ফেব্রুয়ারি। চেন্নাইতে টিম ইন্ডিয়া খেলতে নামবে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। তারপর ১ মার্চ, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। 

তাই দলের মধ্যে ভারসাম্য নষ্ট করতে চাইছেন না হেড কোচ গৌতম গম্ভীর। তবে হ্যাঁ, কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার প্রধান কারণ, রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়াও জরুরি। তাই চলতি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে এই প্রথম জায়গা পেলেন ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে, কুলদীপের পরিবর্তে দলে এলেন আর্শদীপ। যদিও আর্শদীপ এর আগেও চলতি বিশ্বকাপে মাঠে নেমেছেন এবং ২২ গজে বেশ ভালোই বল করেছেন। 

 

 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং

নেদারল্যান্ডসঃ মাইকেল লেভিট, ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার-ব্যাটার), জ্যাক লিয়ন-ক্যাচেট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, নোয়া ক্রোস

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

South Africa vs UAE: গ্রুপে ৪ ম্যাচেই জয়, সুপার এইটের জন্য তৈরি দক্ষিণ আফ্রিকা
Sahibzada Farhan Century: ভারতের বিরুদ্ধে শূন্য করা শাহিবজাদা ফারহানের নামিবিয়া ম্যাচে সেঞ্চুরি