এই ৪ ক্রিকেটার নাম বদলেছেন, তিনজন তো ধর্মও পরিবর্তন করেছেন, দেখুন তালিকা

Published : Feb 20, 2026, 07:59 PM IST

Cricket News: ভারত ও শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা সেদিকে নজর রেখেছেন। গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর সুপার এইট পর্যায়ের ম্যাচ শুরু হতে চলেছে। ফলে উত্তেজনা বাড়ছে।

PREV
17
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ছিলেন ইউসুফ ইউহানা, হয়েছেন মহম্মদ ইউসুফ

ইউসুফ ইউহানার নাম-ধর্ম পরিবর্তন

পাকিস্তানের প্রাক্তন ব্যাটার ইউসুফ ইউহানা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তিনি চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেন। পরে তিনি সপরিবারে মুসলিম হয়ে যান। তাঁর নতুন নাম হয় মহম্মদ ইউসুফ। ২০০৫ সালে তিনি ধর্ম ও নাম বদল করেন। জাতীয় দলের সতীর্থ সইদ আনোয়ারের দ্বারা প্রভাবিত হয়েই ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন ইউসুফ।

DID YOU KNOW ?
শ্রীলঙ্কাতেও ধর্ম বদল
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ ইউহানা ধর্ম বদলে মুসলিম হয়ে গেলেও, শ্রীলঙ্কার একাধিক ক্রিকেটার মুসলিম থেকে বৌদ্ধ হয়ে গিয়েছেন।
27
পাকিস্তানের হয়ে টেস্ট, ওডিআই ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স মহম্মদ ইউসুফের

মহম্মদ ইউসুফের রেকর্ড

পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলে ৭,৫৩০ রান করেন মহম্মদ ইউসুফ। ২৮৮টি ওডিআই ম্যাচ খেলে এই ব্যাটার ৯,৭২০ রান করেন। তিনি অবশ্য টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই ফর্ম্যাটে ৩ ম্যাচ খেলে ৫০ রান করেন ইউসুফ। তিনি পাকিস্তানের মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন।

পাকিস্তানের জাতীয় দলে চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার।
চতুর্থ খ্রিস্টান ধর্মাবলম্বী ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেন ইউসুফ ইউহানা। পরে তিনি ধর্ম বদল করেন।
37
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্নে দিলশনও ধর্ম পরিবর্তন করেছেন

নাম-ধর্ম বদল তিলকরত্নে দিলশনের

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্নে দিলশনের নাম ছিল তুওয়ান মহম্মদ দিলশন। তাঁর বাবা ছিলেন মুসলিম এবং মা ছিলেন বৌদ্ধ। পরে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তখন মায়ের ধর্ম বেছে নেন এই ক্রিকেটার। তাঁর নতুন নাম হয় তিলকরত্নে মুদিয়ানসেলাগে দিলশন। শ্রীলঙ্কার হয়ে বিস্ফোরক ব্যাটিং করতেন এই ওপেনার। তিনি 'দিলস্কুপ' শটের জন্য বিখ্যাত।

47
ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন বোলিংয়েও অত্যন্ত কার্যকর ছিলেন তিলকরত্নে দিলশন

অলরাউন্ডার তিলকরত্নে দিলশন

শ্রীলঙ্কার হয়ে ১৭ বছর ধরে খেলেছেন তিলকরত্নে দিলশন। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন বোলিংও করতেন। এই অলরাউন্ডার ৮৭টি টেস্ট ম্যাচ খেলে ৫,৪৯২ রান করার পাশাপাশি ৩৯ উইকেট নিয়েছেন। তিনি ৩৩০টি ওডিআই ম্যাচ খেলে ১০,২৯০ রান করেছেন এবং ১০৬ উইকেট নিয়েছেন। টি-২০ ফর্ম্যাটে ৮০ ম্যাচ খেলে ১,৮৮৯ রান করেছেন এবং ৯ উইকেট নিয়েছেন।

57
শ্রীলঙ্কার বিতর্কিত অফ-স্পিনার সূরজ রণদীভও নাম, ধর্ম বদলে নিয়েছেন

সূরজ রণদীভেরও নাম-ধর্ম বদল

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে শতরান করতে না দেওয়ার জন্য নো-বল করে বিতর্কে জড়িয়ে পড়া শ্রীলঙ্কার অফ-স্পিনার সূরজ রণদীভ জীবনের শুরুতে মুসলিম ছিলেন। তাঁর নাম ছিল মোহামেদ মারশুক মোহামেদ সূরজ। তিনি ২০১০ সালে ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ হয়ে যান। তাঁর নামও বদলে যায়।

67
শ্রীলঙ্কার হয়ে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে খেলেছেন সূরজ রণদীভ

শ্রীলঙ্কায় আর থাকেন না সূরজ রণদীভ

শ্রীলঙ্কার হয়ে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেন সূরজ রণদীভ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ জিতে ভারতীয় দল দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। পরে ক্রিকেটকে বিদায় জানিয়ে শ্রীলঙ্কা ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যান রণদীভ। তিনি শ্রীলঙ্কার হয়ে ১২ টেস্ট ম্যাচ খেলে ৪৩ উইকেট নিয়েছেন। ৩১টি ওডিআই ম্যাচ খেলে এই অফ-স্পিনার ৩৬ উইকেট নেন। এছাড়া ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে তিনি ৭ উইকেট নেন।

77
দেশের প্রতি সম্মান জানিয়ে নিজের পদবী বদলে নিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক

নাম বদল আসগর স্তানিকজাইয়ের

আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক আসগর স্তানিকজাই ২০১৮ সালে পদবী বদল করার সিদ্ধান্ত নেন। তাঁর নতুন পদবী হয় আফগান। দেশের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়েই পদবী বদল করেন এই ক্রিকেটার। তাঁর নেতৃত্বেই প্রথম টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৬টি টেস্ট, ১১৪টি ওডিআই এবং ৭৫টি টি-২০ ম্যাচ খেলেন আসগর।

Read more Photos on
click me!

Recommended Stories