2026 ICC Men's T20 World Cup: বাংলাদেশে (Bangladesh) নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই টি-২০ বিশ্বকাপে দল না পাঠানো নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা শুরু হয়েছিল। এবার আসিফ নজরুলকে (Asif Nazrul) প্রকাশ্যে তোপ দাগলেন মহম্মদ সালাউদ্দিন।

DID YOU
KNOW
?
আসিফ নজরুলের সমালোচনা
টি-২০ বিশ্বকাপে দল না পাঠানো নিয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের তীব্র সমালোচনা চলছে।

Bangladesh Cricket: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দল না পাঠানো নিয়ে বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে (Asif Nazrul) প্রকাশ্যে তোপ দাগলেন জাতীয় দলের সহকারী কোচ মহম্মদ সালাউদ্দিন (Mohammad Salahuddin)। তাঁর দাবি, মিথ্যা বলেছেন নজরুল। তাঁর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলেও দাবি করেছেন সালাউদ্দিন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজরুলকে তীব্র আক্রমণ করে বলেছেন, 'উনি খাঁড়ার উপর এরকম মিথ্যা কথা বলবেন, আমি আসলে ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, আমরা আসলে এটা মানতে পারছি না। শিক্ষকরা তো একটু মিথ্যা কথা কম বলেন। এটা আসলে আমরা মানতে পারছি না। কীভাবে মানব? এটা আমাদের বলার মতো না যে উনি কী বলে এলেন আর উনি কীভাবে ইউ-টার্নটা নিলেন।'

কোমায় চলে গিয়েছিলেন একাধিক ক্রিকেটার!

সালাউদ্দিন জানিয়েছেন, 'আমি তো জানি আমার দু'জন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের মাঠে ফিরিয়ে আনতে পেরেছি। ওইটাই বেশি। এটা আমার জীবনে সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।'

নজরুলের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ

সম্প্রতি নজরুলকে আক্রমণ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রাক্তন সিইও আশরাফুল হক (Ashraful Haque)। তাঁর দাবি, বাংলাদেশ সরকারই টি-২০ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি। ক্রিকেটাররা ভারতে খেলতে আসতে চাইছিলেন। কিন্তু নজরুলের জন্যই দল টি-২০ বিশ্বকাপে খেলতে পারল না। এবার প্রকাশ্যে মুখ খুললেন সালাউদ্দিন। এই ঘটনায় স্পষ্ট, বাংলাদেশের ক্রিকেট মহল টি-২০ বিশ্বকাপ বয়কট করার পক্ষে ছিল না। চাপ তৈরি করে বাংলাদেশ ক্রিকেট দলকে এই টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য করা হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।