Asian Games Indian Cricket Team: আইপিএলে তাণ্ডব চালিয়ে এশিয়ান গেমসের দলে বৈভব, বাদ সূর্য-গিল

Published : May 31, 2026, 02:05 AM IST
Vaibhav Soryavanshi

সংক্ষিপ্ত

Asian Games Indian Cricket Team: আগামী সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসকে কেন্দ্র করে ৩০ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা পেয়েছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব এবং শুভমন গিল।

Asian Games Indian Cricket Team: এশিয়ান গেমস শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে। আগামী সেপ্টেম্বর মাস থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হতে চলা এশিয়ান গেমসকে কেন্দ্র করে ৩০ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (asian games 2026 cricket india squad)।  সেই দলে জায়গা পেয়েছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব এবং শুভমন গিল (indian cricket team asian games)।

আইপিএলে তাণ্ডব চালিয়ে এশিয়ান গেমসের দলে বৈভব

ইতিমধ্যেই সেই তালিকা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআইI। এই তালিকায় সবচেয়ে বড় চমক হল, টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিলের অনুপস্থিতি। অন্যদিকে, আইপিএলে নজরকাড়া ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এই দলে জায়গা করে নিয়েছেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়ান গেমস চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সিরিজ রয়েছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে একই সময়ে দুটি আলাদা আলাদা টি-টোয়েন্টি দল বেছে নিতে হচ্ছে। সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে অক্টোবরের ১৭ তারিখ পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি একদিনের এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যেহেতু ওডিআই সিরিজে শুভমন গিল অধিনায়কত্ব করবেন, তাই তাঁকে এশিয়ান গেমসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ম্যাচগুলি সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত চলবে। সূত্রের খবর, ৩০ জনের যে নামের তালিকা দেওয়া হয়েছে, সেখান থেকেও কয়েকজন ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজ়ে পাঠানো হবে। শেষপর্যন্ত, হয়ত ১৮ জনের দল উড়ে যাবে এশিয়ান গেমস খেলতে। অর্থাৎ, ৩০ জন ক্রিকেটারকে দুটি দলে ভাগ করা হবে।

অন্যদিকে, এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। 

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল

যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক ভার্মা, যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, আয়ুষ বাদোনি, হর্ষ দুবে, ধ্রুব জুরেল, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, রবি বিষ্ণোই, শাহবাজ় আহমেদ, শিবম দুবে, ভিপরাজ নিগম, হর্ষিত রানা, যশ ঠাকুর, ওয়াশিংটন সুন্দর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mohsin Naqvi: রবিবার আমেদাবাদে আইসিসি বোর্ড মিটিং, ভার্চুয়ালি যোগ 'ট্রফি চোর' মহসিন নকভি
Asian Games Team India: এশিয়াড দলে নেই সূর্য-গিল, স্কোয়াডে বৈভব-শাহবাজরা, দেখুন কারা সুযোগ পেলেন