Ball Tampering PSL: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তান ক্রিকেট! বল বিকৃতির দায়ে দুই ম্যাচ সাসপেন্ড ফখর জামান?

Published : Mar 31, 2026, 07:28 PM IST
Ball Tampering PSL: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তান ক্রিকেট! বল বিকৃতির দায়ে দুই ম্যাচ সাসপেন্ড ফখর জামান?

সংক্ষিপ্ত

Ball Tampering PSL: পাকিস্তান সুপার লিগে এবার উঠল বল ট্যাম্পারিংয়ের অভিযোগ। করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচে বল বিকৃত করার দায়ে লাহোর কালান্দার্সের তারকা ফখর জামানকে দুই ম্যাচের জন্য ব্যান করা হয়েছে।

Ball Tampering PSL: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল ট্যাম্পারিংয়ের দায়ে লাহোর কালান্দার্সের তারকা ব্যাটার ফখর জামানকে দুই ম্যাচের জন্য ব্যান করা হল (ball tampering psl)। রবিবার, করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচে বলের স্বাভাবিক আকৃতি নষ্ট করার চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফখরের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেয়।

পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেটারদের আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী, ফখর জামান লেভেল ৩ অপরাধ করেছেন। ম্যাচ রেফারি রোশন মহানামার নেতৃত্বে ডিসিপ্লিনারি কমিটির শুনানির পর, এই শাস্তি ঘোষণা করা হয়েছে। তবে ফখর নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। ম্যাচ রেফারির রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাঁকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারের ঠিক একটু আগে। লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি, ফখর জামান এবং হ্যারিস রউফকে অস্বাভাবিকভাবে বল নাড়াচাড়া করতে দেখেন আম্পায়াররা। সঙ্গে সঙ্গে তারা হস্তক্ষেপ করেন এবং বল বদলে দেন। সঙ্গে লাহোর দলকে পাঁচ রানের পেনাল্টি দেন। শেষ ওভারে লাহোরের জয়ের জন্য ১৪ রান ডিফেন্ড করার কথা ছিল। কিন্তু পেনাল্টির ফলে টার্গেট কমে দাঁড়ায় মাত্র ৯ রানে। এই পাঁচ রান করাচির জয় অনেকটাই সহজ করে দেয়।

 

ফখর জামানের বিরুদ্ধে এই শাস্তির ফলে পুরনো একটি বিতর্কও ফের সামনে এসেছে। গত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে একটি ম্যাচে ফখর জামান তাঁর জার্সির ভেতরে বল রেখেছিলেন। যা নিয়ে তখন ব্যাপক সন্দেহ তৈরি হয়েছিল সেই সময়। আমেরিকার ক্রিকেটাররা অভিযোগ করলেও সেইবার কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে, চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা লাহোর কালান্দার্সের জন্য ফখরের এই ব্যান একটি বড় ধাক্কা।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs RR 2026: রিয়ান পরাগের ফাঁদেই পা দিলেন সঞ্জু? গোপন পরিকল্পনার কথা ফাঁস করলেন রাজস্থান অধিনায়ক
Vaibhav Suryavanshi: সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দিলেন, আইপিএল-এ নতুন নজির বৈভব সূর্যবংশীর