Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে বড়সড় রদবদল। তারেক সরকার এসে ভেঙে দিল সেই দেশের ক্রিকেট বোর্ডকে (bangladesh cricket board news)। এবার ওপার বাংলার ক্রিকেট বোর্ডের মাথায় বসলেন প্রাক্তন তারকা তথা প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। আপাতত ১১ জনের কমিটি কাজ চালাবে এবং আসন্ন তিন মাসের মধ্যেই নির্বাচন হবে (tamim iqbal latest news)।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি-র নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। তবে সরকার বদলে যেতেই ফের একবার বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের উপরেই আপাতত ওপার বাংলার ক্রিকেটের দায়িত্ব।
বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ তথা এনএসসি সরাসরি বিসিবির বর্তমান পরিচালন পর্ষদকে ভেঙে দিয়েছে। এই মুহূর্তে বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ১১ জনের অ্যাডহক কমিটিকে। আর সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন তামিম ইকবাল।
এই প্রসঙ্গে এনএসসির ডিরেক্টর আমিনুল এহসান জানিয়েছেন, ‘‘তামিমের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ আপাতত তিন মাস। এই সময়ের মধ্যেই নতুন করে বিসিবি নির্বাচন হবে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি-র পরিচালন পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতিমধ্যেই আইসিসি-কে জানানো হয়েছে।’’
পাশাপাশি এনএসসি-র এই সিদ্ধান্তের ফলে, আইসিসি কোনও শাস্তি দেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আতহার আলি খান, তানজিল চৌধুরী, সলমন ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা, তানজিল, ইস্পাহানি, রফিকুল এবং ফাহিম।
এক কথায় বলতে গেলে, বেশ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ ক্রিকেটে এবার বড়সড় রদবদল হল। তারেক সরকার এসে ভেঙে দিল সেই দেশের ক্রিকেট বোর্ডকে। এবার ওপার বাংলার ক্রিকেট বোর্ডের মাথায় বসলেন প্রাক্তন তারকা তথা প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। আপাতত ১১ জনের কমিটি কাজ চালাবে এবং আসন্ন তিন মাসের মধ্যেই নির্বাচন হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।